Logo
Logo
×

নগর জুড়ে

নারায়ণগঞ্জ কর অঞ্চল কর্মচারীদের বদলী জনীত বিদায় সংবর্ধনা

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৮ মার্চ ২০২২, ০৬:৫৩ পিএম

নারায়ণগঞ্জ কর অঞ্চল কর্মচারীদের বদলী জনীত বিদায় সংবর্ধনা
Swapno

কর অঞ্চল নারায়ণগঞ্জ কর্মচারী কল্যাণ সংসদের উদ্যোগে নবীন বরণ ও অবসর এবং বদলী জনীত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে। 

 

সোমবার ( ২৮ মার্চ ) বিকেল সাড়ে চারটায় জেলা পরিষদ সংলগ্ন হিমালয় চাইনিজ রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা। এসময়ে কর অঞ্চল নারায়ণগঞ্জ কর্মচারী কল্যাণ সংসদের উদ্যোগে নবীনদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় । এবং অবসর এবং বদলী জনীত বিদায় কর্মকর্তাদের ক্রেষ্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। 

 

কর অঞ্চল নারায়ণগঞ্জ কর্মচারী কল্যাণ সংসদের সভাপতি আলহাজ্ব লোকমান আহাম্মেদ সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কর অঞ্চল নারায়ণগঞ্জ কর কমিশনার অনিমেষ রায়, বিশেষ অতিথি ঢাকা কর অঞ্চল-১৩ পরিদর্শী রেঞ্জ-২ অতিরিক্ত কর কমিশনার মো. আব্দুস সবুর খান, কর অঞ্চল নারায়ণগঞ্জ পরিদর্শী রেঞ্জ-১  অতিরিক্ত কর কমিশনার ভূবন মোহন ত্রিপুরা,

 

কর অঞ্চল নারায়ণগঞ্জ পরিদর্শী রেঞ্জ-২ যুগ্ম কর কমিশনার শাহ মুহাম্মদ ইত্তেদা হাসান, কর অঞ্চল নারায়ণগঞ্জ পরিদর্শী রেঞ্জ-  ৩ যুগ্ম কর কমিশনার মো. নাসেরুজ্জামান, কর অঞ্চল নারায়ণগঞ্জ পরিদর্শী রেঞ্জ- ৩ যুগ্ম কর কমিশনার মো. মিজানুর রহমান,

 

কর অঞ্চল নারায়ণগঞ্জ উপ কর কমিশনার সদর দপ্তর ( প্রশাসন) মোহাম্মদ দাউদ হোসেন, কর অঞ্চল নারায়ণগঞ্জ উপ কর কমিশনার সদর দপ্তর ( প্রায়োগিক ) মো. আইয়ুব আলী, ট্যাক্সেস বার এসোসিয়েশনের সভাপতি এড. রতন কান্তি ধর।

 

সভাপতির বক্তব্যে আলহাজ্ব লোকমান আহাম্মেদ বলেন, নবীনদের প্রতি রইল শুভ কামনা আর বদলী জনীত কারনে বিদায় নিয়েছেন আপনাদের সাফল্য কামনা করছি আর যারা অবসরে গেলেন আপনাদের জন্য রইল দোয়া ভালোবাসা।

 

কর অঞ্চল নারায়ণগঞ্জ কর্মচারী কল্যাণ সংসদের পক্ষ থেকে আপনাদেরকে এই সামান্য উপহার দিতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। সকলের জন্য দোয়া ও ভালোবাসা রইল। 

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন