Logo
Logo
×

নগর জুড়ে

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে জাহেদ পারভেজ

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৮ মার্চ ২০২২, ০৮:৪৮ পিএম

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে জাহেদ পারভেজ
Swapno

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের জন্য মনোনীত হয়েছেন নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. জাহেদ পারভেজ। রবিবার (২৭ মার্চ) বিকেলে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘দীর্ঘ প্রতীক্ষায় এবং কয়েক দফায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরীক্ষা পদ্ধতি সম্পন্ন করে অবশেষে সুদানের "আবেই" নামক এলাকায় শান্তিরক্ষা মিশন ইউনাইটেড নেশনস ইনটেরিম সিকিউরিটিজ ফোরস ফর আবেজি (ইউএনআইএসএফএ) তে যোগদানের জন্য প্রথমিকভাবে মনোনীত হয়েছি।

 

তিনি আরও বলেন, মেডিকেল চেকআপ সম্পন্ন হয়েছে। এবং পুলিশ হেডকোয়াটার্স এ পাঁচ দিনব্যাপী প্রি-ডিপ্লোইমেন্ট প্রশিক্ষণ ও সফলতার সাথে সম্পন্ন হয়েছে। তিনি বলেন, ‘এবার জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আইপিও পৃথক পুলিশ কর্মকর্তা হিসেবে প্রথম ধাপের ২৫ জন যাচ্ছেন পৃথিবীর বিভিন্ন দেশে যেমন মালি, সাউথ সুদান, সুদান,

 

আবেই, সোমালিয়া এবং কঙ্গোতে। এর মধ্যে আমি মনোনিত হয়েছি।’এখানে উল্লেখ্য, শান্তিরক্ষা মিশনে যোগদানের জন্য জাতিসংঘ কর্তৃক মনোনীত একটি টিম বাংলাদেশে এসে পরীক্ষা নিয়ে থাকেন এবং সে অনুযায়ী যোগ্য কর্মকর্তা নির্বাচন করেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন