Logo
Logo
×

নগর জুড়ে

২৪ ঘন্টায় ভুক্তভোগী উদ্ধারসহ, দুই অপহরণকারী গ্রেফতার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৯ মার্চ ২০২২, ০৭:৩০ পিএম

২৪ ঘন্টায় ভুক্তভোগী উদ্ধারসহ, দুই অপহরণকারী গ্রেফতার
Swapno

নারায়ণগঞ্জ শহর থেকে অপহরণের ২৪ ঘন্টার মধ্যে ভুক্তভোগী উদ্ধারসহ ইয়ামিন ইসলাম (২৬) ও সুজন (২৮) নামে দুজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। রবিবার (২৭ মার্চ) শহরের খানপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করে। এর আগে শনিবার (২৬ মার্চ) খাঁনপুর সুন্দরবন হোটেলের সামনে থেকে ভুক্তভোগী সাইফুল ইসলামকে (২৮) অপহরণ করে।

 

গ্রেফতারকৃত ইয়ামিন ইসলাম (২৬) বরিশাল বাকেরগঞ্জ এলাকার মৃত বশির হোসেনের ছেলে এবং সুজন (২৮) ফতুল্লার মাসদাইর এলাকার মৃত রিপনের ছেলে। র‌্যাব জানায়, ২৬ মার্চ সন্ধ্যা সময় ভুক্তভোগী মো. সাইফুল ইসলাম (২৮) নারায়ণগঞ্জ গুদারাঘাট থেকে রিকশায় চাষাড়া আসার খাঁনপুর সুন্দরবন হোটেলের সামনে থেকে ২ জন মোটর সাইকেলে এসে জোর পূর্বক ভয়ভীতি দেখিয়ে তাকে মোটর সাইকেলে উঠিয়ে অপহরণ করে।

 

পরে তাকে ফতুল্লা মুসলিম নগর এলাকায় নিয়ে যায় এবং ভুক্তভোগীর পরিবারকে মুক্তপন জন্য হুমকি দিতে থাকে। র‌্যাব আরো জানায়, এ ঘটনায় র‌্যাব-১১ এর একটি গোয়েন্দা দল ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় ২৭ মার্চ খাঁনপুর সুন্দরবন হোটেল এলাকায় অভিযান পরিচালনা করে ইয়ামিন ইসলাম (২৬) ও সুজনকে (২৮) গ্রেফতার করে।

 

তাদের তথ্যমতে ফতুল্লা এলাকা থেকে ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানায় র‌্যাব।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন