Logo
Logo
×

নগর জুড়ে

সমবেদনা জানাতে শরীফ উদ্দিন সবুজের বাসায় মেয়র আইভী

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২২, ০৫:০০ পিএম

সমবেদনা জানাতে শরীফ উদ্দিন সবুজের বাসায় মেয়র আইভী
Swapno

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজের বড়ছেলে আহমেদ অনন্ত শাহের উপর হামলার ঘটনায় সমবেদনা জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

 

সোমবার (৪ এপ্রিল) সকালে নগরীর আল্লামা ইকবার রোডে সাংবাদিক সবুজের বাড়িতে যান মেয়র আইভী। এই সময় নাসিক মেয়র আইভী সাংবাদিক সবুজ ও তার পরিবারের লোকজনের সাথে কথা বলেন। তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

 

সন্ত্রাসমুক্ত নিরাপদ নগরীর গড়ার লক্ষ্যে যারা কিশোরদের বিপথে নিয়ে অপরাধের সাথে সম্পৃক্ত করে কিশোর গ্যাং তৈরি করছে তাদের আইনের আওতায় আনার দাবি জানান। উল্লেখ্য, গত রোববার রাত সাড়ে ৮টার দিকে ফতুল্লার জামতলা কেন্দ্রীয় ঈদগাহ এলাকায় হামলার শিকার হন দশম শ্রেণির ছাত্র অনন্ত। তার পিঠে ধারালো ছুরি দিয়ে আঘাত করা হয়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন