Logo
Logo
×

নগর জুড়ে

টি.এন.এস প্লাজায় জিরো বাজার সুপার স্টোরের শুভ উদ্বোধন

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২২, ০৪:২৬ পিএম

টি.এন.এস প্লাজায় জিরো বাজার সুপার স্টোরের শুভ উদ্বোধন
Swapno

নারায়ণগঞ্জ শহরের প্রান কেন্দ্র বঙ্গবন্ধু সড়কে নারায়ণগঞ্জ ক্লাবের বিপরীতে কালীরবাজার পুরান কোর্টের পশ্চিম পাশে টি.এন.এস প্লাজায় ১৮হাজার স্কয়ার ফিটের বিশাল জায়গা নিয়ে নারায়ণগঞ্জে এই প্রথম বারের মতো আন্তর্জাতিক মানের সুপার শপ জিরো বাজার সুপার স্টোরের শুভ উদ্বোধন করা হয়েছে। 

 

বৃহস্পতিবার ( ৭ এপ্রিল ) দুপুর ১২টায় মিলাদ ও দোয়া মাহফিলের মধ্যদিয়ে এর শুভ উদ্বোধন করা হয়। 

 

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জিরো বাজার সুপার স্টোরের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, টি.এন.এস প্লাজায় নির্মাতা প্রতিষ্ঠান স্টার ভিউ হাউজিং লিমিটেডের  চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রব সিকদার, এমডি ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ, আইনজীবী এড. সাদিয়া আফরোজ মুক্তি, ফাহিম সিকদার, জিরো বাজার সুপার স্টোরের এমডি শাহাদাৎ হোসেন, চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী বকুল। এছাড়াও ব্যাবসায়ী ও গণ্যমান্য ব্যাক্তি বর্গ।

 

উদ্বোধন শেষে জিরো বাজার সুপার স্টোরের এমডি শাহাদাৎ হোসেন বলেন, নারায়ণগঞ্জ শহরের ক্রেতাদের চাহিদা অনুযায়ী নিত্য প্রয়োজনীয় মানসম্মত ও গুনগত পন্য নিয়ে সাজানো হয়েছে জিরো বাজার সুপার স্টোর।

 

জিরো বাজার সুপার স্টোরের আধুনিক সাজে সজ্জিত ও সময় উপযোগী পন্য নিয়ে প্রতিষ্ঠানটি চালু করা হয়েছে। উদ্ধোধন উপলক্ষে লাইভস্টাইলের সকল পণ্যে সাতদিন ব্যাপী ১০%  ডিসকাউন্ড দেওয়া হয়েছে। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন