Logo
Logo
×

নগর জুড়ে

বৈশাখী ও মাউরা হোটেলসহ প্রতিষ্ঠানকে জরিমানা

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২২, ০৫:৩৭ পিএম

বৈশাখী ও মাউরা হোটেলসহ প্রতিষ্ঠানকে জরিমানা
Swapno

পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী ন্যায্যদামে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে নগরীর চাষাড়া, কালিবাজার, দিগুবাবু বাজার, খানপুর এলাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী, তরমুজ ও খেজুরের পাইকারি এবং খুচরা বাজারে তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়েছে। বুধবার (৬ এপ্রিল) দুপুরে পরিচালিত এই অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে ১ লাখ ১০ হাজার জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য কর্মকর্তা ফারজান ইসলাম সোনিয়া, জেলা ক্যাবের প্রতিনিধি এবং জেলা পুলিশের একটি টিম। অভিযান সম্পর্কে মো সেলিমুজ্জামান জানান, বাজার তদারকির সময় ফ্রিজে পচাঁ বাসি খাবার এবং আগের দিনের ইফতারি সামগ্রী কাঁচা মাংসের সঙ্গে সংরক্ষণের জন্য চাষাড়ায় বৈশাখী রেস্তোরাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,

 

২০০৯ এর ৪৩ ধারায় ৫০ হাজার টাকা, খানপুর এলাকায় সুন্দরবন রেস্তোরাকে ৩৭ ধারায় ১০ হাজার) টাকা ও ৪৩ ধারায় ১০ হাজার টাকা এবং কালি বাজার এলাকায় মাউড়া রেস্টুরেন্টকে অবৈধ প্রক্রিয়ায় দধি তৈরী এবং দধির হাড়ির গায়ে মূল্য ও মেয়াদ না থাকার অপরাধে ৩৭ ধারায় ১০ হাজার জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

 

এছাড়া ও কালিরবাজার এলাকায় বিভিন্ন ফলের আড়ৎ তদারকির সময় পচাঁ ও নষ্ট খেজুর ভোক্তাকে সরবারহ করায় ভোক্তার অভিযোগের ভিত্তিতে মের্সাস মালেক বাণিজ্যালয়কে ৪৫ ধারায় ৩০ হাজার টাকা জরিমান আরোপ করা হয়।

 

এবং অভিযোগকারীকে তাৎক্ষনিকভাবে ক্ষতিপূরণ হিসাবে ২৫% (৭ হাজার ৫০০) টাকা প্রদান করা হয়। তিনি আরও জানান, কালিরবাজারে তরমুজসহ অন্যান্য ফলের আড়তদারকে ক্রয় বিক্রেয়ের ক্ষেত্রে ভাউচার সংরক্ষণ ও যৌক্তিকভাবে বিক্রয়ের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা যথাযথ ভাবে প্রদর্শনের জন্য ব্যবসায়ীদের নির্দেশনা প্রদান করা হয়।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন