Logo
Logo
×

নগর জুড়ে

নগরীতে আধুনিক কসাইখানা নির্মাণের পরিকল্পনা: কাউন্সিলর অসিত

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২২, ০৫:৫০ পিএম

নগরীতে আধুনিক কসাইখানা নির্মাণের পরিকল্পনা: কাউন্সিলর অসিত
Swapno

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে নিরাপদ খাদ্য ব্যবস্থা প্রতিষ্ঠার অংশ হিসাবে আধুনিক কসাইখানা নির্মাণসহ ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছেন বলে জানিয়েছেন ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস।

 

বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকাল ১১টায় চাষাঢ়ায় গ্র্যান্ড হল রেস্তোরাঁয় কাঁচাবাজারে খাদ্য নিরাপদতা বিষয়ে সচেতনতা ও প্রশিক্ষন অনুষ্ঠানে তিনি এ কথা জানান। কাউন্সিলর অসিত বলেন, ২০১৯ সালের ১৭ নভেম্বর জাতিসংঘের খাদ্য বিষয়ক সংস্থার কারিগরী সহায়তায় ও ঢাকা ফুড সিস্টেম প্রকল্পের আওতায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে অবহিতকরন কর্মশালার মধ্য দিয়ে এই প্রকল্পের যাত্রা শুরু হয়।

 

করোনা মহামারীর কারণে দীর্ঘসময় এই প্রকল্পের কার্যক্রমে ব্যাঘাত ঘটে। তারপরেও এ পর্যন্ত খাদ্য নিরাপত্তা বিষয়ে বিভিন্ন পর্যায়ে ৩টি প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইতিমধ্যে নারায়ণগঞ্জ সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে নিরাপদ খাদ্য ব্যবস্থা প্রতিষ্ঠার অংশ হিসাবে আধুনিক কসাইখানা নির্মাণসহ ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছেন।

 

তিনি আরও বলেন, ভবিষ্যতে এই প্রকল্পের আওতায় নগরের ৫০০০ দরিদ্র পরিবারকে নগর কৃষির উপর প্রশিক্ষন ছাড়াও পোলট্রি মালিক ও এসোসিয়েশনকে নিরাপদ মুরগী উৎপাদনের উপর প্রশিক্ষন প্রদান করা হবে। এছাড়া ৫০ জন কসাইকে নিরাপদ মাংস পরিবেশন ও পরিষ্কার পরিচ্ছন্নতার উপর প্রশিক্ষন দেওয়া হবে। সিটি কর্পোরেশনকে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি নিরাপদ খাদ্য ব্যবস্থা নিশ্চিত করতে হবে,

 

তা নাহলে এসডিজি অর্জন করা সম্ভব হবে না বলেও মন্তব্য করেন এই কাউন্সিলর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তাজুল ইসলাম, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আতাউর রহমান ভূইয়া, সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা শাহরিনা সালমা, নাসিকের বাজার কর্মকর্তা জহিরুল ইসলাম, ফুড সেফটি কর্মকর্তা ফারজানা ইয়াসমিন, স্যানিটারি ইন্সপেক্টর শাহাদাৎ হোসেন ও জেসিকা গোমেজ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন