প্রত্যাশা সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১০ এপ্রিল ২০২২, ০৪:০২ পিএম
গতকাল নগরীর নিতাইগঞ্জস্থ ঋষিপাড়া মাঠ এলাকায় প্রত্যাশা সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়। প্রত্যাশা সমাজ কল্যাণ সংঘের সভাপতি সারোয়ার হোসেন স্বপনের উদ্যোগে সুবিধা বঞ্চিত এক হাজার পরিবারের মাঝে পর্যাপ্ত পরিমাণে খাদ্য ও ইফতার সামগ্রী তুলে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের সাধারন সম্পাদক সাইদুল হক লিপন, হাজী খোরশেদা কাসেম,হাজী মোঃ মহিউদ্দিন, মোঃ মুজাহির, মোঃ ইমরান, মোঃ রানা, খসরু, বিল্লু এবং অন্যান্য সদস্যবৃন্দ। প্রত্যাশা সংঘের এমন উদ্যোগে ভূক্তভোগী পরিবার গুলো সংঘের উত্তোরত্তর সাফল্য কামনা করেন।


