Logo
Logo
×

নগর জুড়ে

নগরীর উত্তর জামতলায় দিনের বেলায় চুরি

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১০ এপ্রিল ২০২২, ০৪:১৮ পিএম

নগরীর উত্তর জামতলায় দিনের বেলায় চুরি
Swapno

নগরীর চাষাঢ়া উত্তর জামতলা মোশারফ মসজিদ গলিতে আবুল হোসেনের বাড়ির ভাড়াটিয়া সেলিম হাসানের ৪র্থ তলা ফ্লাটে দিনের বেলা চুরির ঘটনা ঘটেছে। শনিবার সকাল ১০ টা থেকে ১১ টার মাঝে এই চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী  সেলিম হাসান অভিযোগ তাদের বাসা থেকে সাড়ে সাত ভরি স্বর্ণ চুরি হয়েছে।

 

পরে এই ঘটনায় ফতুল্লা মডেল থানা থেকে খবর পেয়ে এস আই রাশেদ ঘটনাস্থলে এসে সকল ধরনের তথ্য উপাত্ত সংগ্রহ করেন।ভুক্তভোগী সেলিম হাসান জানান, সকাল ৯ টা ১৫ মিনিটে আমার স্ত্রী আমার মেয়েকে স্কুলে নিয়ে যায়। আর আমি তার কিছুক্ষণ পর অর্থাৎ সকাল ১০ টার সময় বাসা থেকে বের হই। পরে ১১ টা বাজে আমার স্ত্রী বাসায় এসে দেখে কাজের বুয়া সালমা ঘরে কাজ করছে।

 

তখন সে সালমাকে জিজ্ঞেস করে তুমি ভিতরে কিভাবে প্রবেশ করলে বাসাতে তালা মারা ছিল। কাজের বুয়া সালমা জানান সে বাসা খোলা পাইছে। তিনি আরও জানান, আমাদের বাসার তালার ৪টি চাবি আছে। তার মাঝে আমার কাছে ১টি এবং স্ত্রীর কাছে আরেকটি। আর বাকি ২টি চাবি পাশের রুমের  সোকেজের ড্রয়ারে থাকে। কিন্তু গত ২দিন আগে ড্রয়ারে থাকা চাবি ২টি আর পাওয়া যাচ্ছে না।

 

আজ চুরি হয়ে যাওয়ার পর তালার সাথে সেই চাবি ২টি পাওয়া যায়। আমরা ১ ঘন্টা কেউ বাসায় না থাকায় এই সুযোগে এসে কে বা কারা জানি বাসায় প্রবেশ করে ঘরে থাকা এন্ড্রোয়েড মোবাইল এবং সাড়ে সাত ভরি স্বর্ণ চুরি করে নিয়ে যায়।

 

তাৎক্ষণিকভাবে আমরা ফতুল্লা থানার অফিসার ইনচার্জ রকিবুজ্জামানকে জানালে তিনি ফোর্স পাঠিয়ে সব কিছুর তথ্য নিয়ে যান। এবিষয়ে ফতুল্লা মডেল থানার এস আই রাশেদুল ইসলাম জানান, আমরা ঘটনাস্থলে গিয়ে তথ্য উপাত্ত নিয়ে তা যাঁচাই বাঁছাই কওে দেখছি। সেই সাথে তাদের বাসার কাজের বুয়া সালমাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে তেমন কিছু পাওয়া যায়নি।  

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন