Logo
Logo
×

নগর জুড়ে

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সফিউদ্দিন বাহিনীর হামলা

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২২, ০৭:৪১ পিএম

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সফিউদ্দিন বাহিনীর হামলা
Swapno

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১৪নং ওয়ার্ডে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভূইয়ারবাগ ও জিউস পুকুরপাড় এলাকায় কয়েক দফায় হামলা চালায় সাবেক কাউন্সিলর সফি উদ্দিন প্রধান এর বাহিনী। গত সোমবার (১১ এপ্রিল)  সন্ধ্যা থেকে রাত ১২ পর্যন্ত নগরীর ভূইয়ারবাগ ও জিউস পুকুরপাড় এলাকায় হিন্দু পরিবারের কয়েকটি বাড়ি ঘরে হামলা, ভাংচুর ও লুটপাট চালায় সাবেক কাউন্সিলর সফিউদ্দিন প্রধানের ভাই,ভাতিজা,

 

ছেলেসহ ২০-২৫ সন্ত্রাসী বাহিনী। এসময় সন্ত্রাসী বাহিনীরা মুখে কাপড় পেচিয়ে দেশীয় অস্ত্র নিয়ে জিউস পুকুরপাড়ের অসহায় হিন্দু পরিবারের ১০-১২টি বসতঘরে ভাংচুর ও লুটপাট চালায়। এতে পুরো এলাকা জুড়ে সন্ত্রাসীদের ভয়ে আতঙ্ক ছড়িয়ে পরে। এ সময় সন্ত্রাসীরা গীতা রানী ও অর্চনা নামে হিন্দু সম্প্রদায়ের দুটি পরিবারের বাড়ি-ঘরে ব্যপক ভাংচুর করেন,

 

সন্ত্রসীরা অর্চনার বাড়ির ঠাকুর ঘর ভাংচুর করে। পরে এলাকাবাসী ৯৯৯ ফোন করে পুলিশ এর সহায়তা নেন। পুলিশ ঘটনাস্থলে আসলে পরিস্থিতি স্বাভাবিক হয়। কিছু ক্ষন পর পুলিশ ঘটনাস্থল থেকে যাওয়ার পরে আবারও তান্ডব চালায় সফিউদ্দিনের বাহিনীরা। এসময় দোলন (২২) নামে এক কিশোরকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করেন সন্ত্রসী বাহিনী।

 

এ বিষয়ে আহত দোলনের চাচাত ভাই নাঈম বাদী হয়ে ফতুল্লা থানায় একটি অভিযোগ করেন। অভিযোগে আহত দোলনের চাচাত ভাই নাঈম জানান, আমার চাচাত ভাই দোলন দেওভোগ সোহরাওয়ার্দী মার্কেট থেকে কাজ শেষে বাড়ির ফেরার পথে রাত সাড়ে ৮টার দিকে জিউস পুকুরপাড় সংলগ্ন গোয়ালবাড়ি সামনে সাবেক কাউন্সিলর সফিউদ্দিনের ভাই সোহেল প্রধান,

 

মহিউদ্দিন প্রধানের ছেলে অর্পন প্রধান, সফিউদ্দিন প্রধানের ছেলে পবন প্রধান, মফিজ মিয়ার ছেলে প্রিজম, সুব্রত, হারুন, জামিল, জুবায়েল সহ অজ্ঞাত আরও ১০-১৫ জন আমার ভাইয়ের উপর হামলা চালায়। এসময় হামলাকারীরা পূর্ব শক্রতা জের দরে দেশীয় অস্ত্র রাম দা, চাপাতি, সুইচ গিয়ার চাকু, লোহার রড ও হকিষ্টিক দিয়ে এলোপাথারিভাবে আমার ভাই এর উপর হামলা চালায়।

 

এ সময় আমার ভাই দোলন এর ডাক চিৎকারে বাচাতে এলে আমিন ও শান্ত কর্মকার নামে আরও দু জনকে হামলাকারীরা মারধর করেন। এসময় আমি সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি আমার ভাই ও তার সাথে থাকা দু জন আহত অবস্থায় পড়ে আছে। পরে আমি তাদের ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যাই। এ বিষয় এলাকাবাসীরা জানা যায়, সিটি নির্বাচনের পর থেকেই আধিপত্য বিস্তার টিকিয়ে রাখার জন্য সফিউদ্দিনের বাহিনীরা কয়েকদিন পর পর জায়গা জায়গাই হামলা চালায়। তারা আমাদের এই শান্তিপূর্ণ এলাকাটারে অশান্তি করার চেষ্টা করছে। আমরা এসকল সন্ত্রাসী বাহিনীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চাই।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন