Logo
Logo
×

নগর জুড়ে

মা ও মেয়েকে হত্যার হুমকির অভিযোগে থানায় জিডি

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২২, ০৬:৪২ পিএম

মা ও মেয়েকে হত্যার হুমকির অভিযোগে থানায় জিডি
Swapno

নগরীতে দুই মেয়েসহ গৃহিনীকে হত্যার হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত ৯ এপ্রিল ভুক্তভোগী গৃহিনী নাফিসা আহমেদ (৩৯) সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

 

জিডির বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ডিউটি অফিসার। অভিযোগকারী নাফিসা নগরীর ২নং নবাব সলিমুল্লাহ রোডের বাসিন্দা মশিউর রহমানের স্ত্রী।

 

জিডিতে ভুক্তভোগি নারী উল্লেখ্য করেন, গত ৮ এপ্রিল দিবাগত রাত ২টার দিকে তার বাসার নিচে এসে অজ্ঞাত ব্যক্তিরা তার নাম ধরে ডাকাডাকি করে। বাদীসহ তার দুই মেয়েকে যেকোন সময় হত্যার করার হুমকি দিয়ে যায়। এমনকি অকথ্য ভাষায় গালাগালি করে যায়।  এ ঘটনার পর থেকে পুরো পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান নাফিসা বেগম।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন