রয়েল ফ্যাশন টাইলসের আয়োজনে টাইলস দোকান মালিকসমিতির ইফতার অনুষ্ঠিত
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২২, ০৭:১৩ পিএম
রয়েল ফ্যাশন টাইলসের আয়োজনে নারায়ণগঞ্জ জেলা টাইলস দোকান মালিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় চাষাঢ়া বালুর মাঠ রয়েল ফ্যাশন টাইলসের দোকানে এই ইফতার পার্টির আয়োজন করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা টাইলস দোকান সমিতির সভাপতি আব্দুর রব, সাধারণ সম্পাদক মো.আশরাফুল ইসলাম, সহ-সভাপতি মাকসুদুল রহমান লাভলু, ধর্ম ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. আবুল হোসেন এবং উপদেষ্টা আলহাজ্ব লোকমান আহাম্মেদ রয়েল ফ্যাশন টাইলসের সত্ব্যধিকারী। ইফতার পূর্বমূহুর্ত্বে দোয়া ও মোনাজাত করা হয়।


