নারায়ণগঞ্জ প্রেসক্লাবের ইফতার অনুষ্ঠিত
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২২, ০৫:৪৭ পিএম
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের ইফতার মাহফিল গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। ক্লাব সভাপতি খন্দকার শাহ্ আলম ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম, মুহাম্মদ আইয়ুব,
হাবিবুর রহমান বাদল, আরিফ আলম দীপু, সিনিয়র সাংবাদিক ফজলুল বারি, বিমান ভট্ট্রাচার্য্য, সহ-সভাপতি রফিকুল ইসলাম জীবন, সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজ, সাবেক সাধারণ সম্পাদক আবু সাউদ মাসুদ,
নাফিজ আশরাফ, মোস্তফা করিম, নারায়ণগঞ্জ জেলা ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি হাবিবুর রহমান শ্যামল, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সবুজ, ডিবিসি নিউজ চ্যানেলের চীফ রিপোর্টার রাজিব ঘোষ, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের কার্যকরী সদস্য মাহফুজুর রহমান, বিল্লাল হোসেন রবিন, আহসান সাদিক শাওন, পেশাদার বিজ্ঞান বক্তা আসিফ প্রমুখ।


