দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি না.গঞ্জ এর উদ্যাগে ইফতার ও দোয়া মাহফিল
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২২, ০৫:৪৫ পিএম
দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি নারায়ণগঞ্জ এর উদ্যাগে পবিত্র মাহে রমজান উপলক্ষে রোজাদার মাদ্রাসা ও এতিম খানার ছাত্রদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ই এপ্রিল) শহরের ক্লাব মার্কেটের ২য় তলায় হোটেল পলান্নতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি নারায়ণগঞ্জ এর উদ্যাগে সংগঠনের নেতৃবৃন্দ, রোজাদার, মাদ্রাসা,
এতিম খানার ছাত্রদের নিয়ে ইফতার ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এ ওয়াই এম হাসমত উল্লাহ, সদস্য সচিব নাসির উদ্দিন মন্টু, সিনিয়র সহসভাপতি নারায়ণগঞ্জ জর্জ কোর্টের সাবেক পিপি এড. নবী হাসান, আলহাজ্ব এম এ বাছেদ ভূইয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক খন্দকার মাসুদুর রহমান দিপু,
আফরোজা শাহনেওয়াজ, আবদুর রহিম লিটন, এড. আবদুর রহিম, ইঞ্জি. মোঃ শাহনিজাম, সালেহ মোঃ মুসা, এড. আসমা হেলেন বিথী, মোঃ আশরাফ উদ্দিন, এস এম সাইফুল ইসলাম, আশরাফ উদ্দিন আহমেদ খোকন, কবি মোঃ হুমায়ুন কবীর, এস এম তারেক ইউসুফ, মোঃ আবুল হাসান, আলী আকরাম তারেক, মোঃ সায়দুল ইসলাম, মাসুদুর রহমান মাসুদ, মোঃ ইশরামুল কবির প্রমুখ। ইফতার পূর্বে আলোচনা ও মুসলিম উম্মা সহ দেশবাসীর জন্য বিশেষ দোয়া প্রার্থনা করা হয়।


