Logo
Logo
×

নগর জুড়ে

আবদুল হামিদ মিয়া ওয়াকফ এস্টেট’র উদ্যোগে নগদ অর্থ বিতরণ

Icon

স্টাফ রিপোর্টর

প্রকাশ: ২১ এপ্রিল ২০২২, ০৮:৪৭ পিএম

আবদুল হামিদ মিয়া ওয়াকফ এস্টেট’র উদ্যোগে নগদ অর্থ বিতরণ
Swapno

আবদুল হামিদ মিয়া ওয়াক্ফ এস্টেট এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে গরীব দু:স্থদের মাঝে নগদ অর্থ বিতরণ ও হামদ, নাত ও ক্বেরাত বিজয়ীদের পুরষ্কার বিতরণ করা হয়। বৃহস্পতিবার (২১) বেলা ১১টায় খানপুর হাদিম মিয়া ওয়াক্ফ এস্টেট মাঠে ৪০০ গরীব দু:স্থ পরিবারের মাঝে এই নগদ অর্থ বিতরণ করা হয়।

 

হামিদ মিয়া ওয়াক্ফ এস্টেট এর সহ সাধারন সম্পাদক মাহবুবুর রহমান মারুফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল অতিরিক্ত জেলা প্রসাশক (রাজস্ব) নারায়ণগঞ্জ ও আবদুল হামিদ ওয়াক্ফ এস্টেট এর সভাপতি মো. তোফাজ্জল হোসেন। কিন্তু জরুরী কাজ থাকায় তিনি এই আয়োজনে উপস্থিত হতে পারেন নি।

 

পরবর্তীতে এস্টেট এর সহ সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মারুফের উপস্থিতিতে দু:স্থদের মাঝে অর্থ বিতরন ও হামদ, নাত ও ক্বেরাত বিজয়ীদের পুরষ্কার বিতরন করা হয়। এর পূর্বে আবদুল হামিদ মিয়া সহ তার পরিবারের সদস্যদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন খানপুর কেন্দ্রীয় সাদা মসজিদের ইমাম মাসুদুর রহমান ।

 

এই সময় উপস্থিত ছিলেন, ওয়াক্ফ এস্টেট এর  সদস্য হানিফ কবীর বাবুল, জাহাঙ্গীর কবীর পোকন, মো, আসলাম, মুহাম্মদ জাহাঙ্গীর আলম, হাজী নিজাম উদ্দিন, আলমগীর কবীরসহ আরো অনেকে। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন