Logo
Logo
×

নগর জুড়ে

“আমরা নারায়ণগঞ্জবাসী”র দোয়া ও ইফতার মাহফিল”

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২২ এপ্রিল ২০২২, ০৯:১৫ পিএম

“আমরা নারায়ণগঞ্জবাসী”র দোয়া ও ইফতার মাহফিল”
Swapno

গতকাল বৃহস্পতিবার ১৯ তম রমজান চাষাড়া হোয়াইট হাউজ রেস্টুরেন্টে নারায়ণগঞ্জ কে বিশেষ শ্রেণির জেলায় উন্নিত কর এই শ্লোগানে সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্বা নূর উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সম্পাদক মাহামুদ হোসেনের সঞ্চালনায় এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

 

এই সময় উপস্থিত ছিলেন আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের অন্যতম উপদেষ্টা এড. মাহাবুবুর রহমান মাসুম, সংগঠনের সাধারণ সম্পাদক আলহাজ্ব নাসির উদ্দিন মন্টু, বীর মুক্তিযোদ্ধা আজাহার হোসেন, সংগঠনের উপদেষ্টা এ ওয়াই এম হাসমত উল্লাহ্, সভাপাতি মন্ডলীর সদস্য হাজী রোকছানা কবির, বীর মুক্তিযোদ্ধা হাজী নূর হোসেন মোল্লা,

 

আহম্মদ আলী বেপারী, এড. বি এম হোসেন, সাইদুল ইসলাম শাকিল, বীর মুক্তিযোদ্ধা মোঃ হোসেন জুলু, মোঃ বদরুল, মোঃ আনোয়ার হোসেন দেওয়ান, মোঃ হোসেন কাজল, মাকিদ মোস্তাকিম শিপলু, জাহাঙ্গীর কবির পোকন, প্রমুখ নেতৃবৃন্দ। এই সময় সভাপতির ব্যক্তবে আলহাজ্ব নূরউদ্দিন আহম্মেদ বলেন নারায়ণগঞ্জ জেলা একটি গুরুত্বপূর্ণ জেলা।

 

ঢাকা গাজীপুরে ০৫ (পাঁচ) টি করে উপজেলা রয়েছে তেমনি নারায়ণগঞ্জে ৫টি (পাঁচ) টি উপজেলা রয়েছে। ঢাকা গাজীপুর যদি বিশেষ জেলায় উন্নিত হয় তাহলে নারয়ণগঞ্জ কেন হবে না।  নারয়ণগঞ্জ শিল্প কারখানায় সমৃদ্ধ।

 

এখানে ৪০ লক্ষ মানুষের বসবাস। এখানে ১টি সিটি কর্পোরেশন আছে, রাজনৈতিক ও সামাজিক ভাবে ব্যপক প্রশংসিত এই জেলা। আরো অনেক গুরুত্ব বহণ করে এই জেলা তাই এই জেলাকে বিশেষ শ্রেণির জেলায় উন্নিত করা জোর দাবি জানাচ্ছি। পরে নারায়ণগঞ্জবাসী সাবিক মঙ্গল কামনা করে দোয়া করা হয়। আরো আরো উপস্থিত ছিলেন আব্দুস সাত্তার ভুট্টু, আবুল হোসেন,

 

ওহায়িদ সাদাত বাবু, হাজী মোঃ ইউনুছ মিয়া, এ কে আজাদ, জহিরুল ইসলাম মিন্টু, রাজী উদ্দিন আহম্মেদ, নূর হোসেন, কামরুজ্জামান বাবু, হাবিবুর রহমান শিক্ষক, বিপুল হোসেন শুক্কুর, খ ম সুলতান, হাজী দেলোয়ার হোসেন, এন আই রোমান, ওয়াসিক আল-আজাদ অপূর্ব।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন