Logo
Logo
×

নগর জুড়ে

সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে নারায়ণগঞ্জ বন্ধুসভার ইফতার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২২, ০৭:৪৬ পিএম

সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে নারায়ণগঞ্জ বন্ধুসভার ইফতার
Swapno

নারায়ণগঞ্জ প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। শুক্রবার (২২ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জ কালিবাজার প্রথম আলোর কার্যালয়ে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। জেলার চানমারি এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ইফতার করেন নারায়ণগঞ্জ বন্ধুসভার সকল বন্ধুরা।

 

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ বন্ধুসভার সভাপতি উজ্জ্বল উচ্ছ্বাস,সাবেক সভাপতি রাসেল আদিত্য,সাব্বির আল ফাহাদ,সাধারণ সম্পাদক মনিকা আক্তার,সাবেক সহ-সভাপতি জহিরুল হক রুবেল,যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন আহমেদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল সিকদার,

 

অর্থ সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু,পরিবেশ সমাজকল্যাণ সম্পাদক মৌন লাকি,ম্যাগাজিন সম্পাদক নাসরিন আক্তার,বইমেলা সম্পাদক ইয়াছিন ইসলাম সাকিব সহ অন্যান্য বন্ধুরা। এ বিষয় বন্ধুসভার সভাপতি উজ্জ্বল উচ্ছ্বাস বলেন, আলহামদুলিল্লাহ প্রতিবারের মত এবারও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে বন্ধুসভার উদ্যোগে ইফতারের আয়োজন করা হয়।

 

এবার আমরা চানমারি এলাকার নিন্মবিত্ত সুবিধাবঞ্চিত শিশুদের সাথে ইফতার করছি। তিনি আরো বলেন,আমরা আমাদের সংগঠনকে মানুষের সেবার নিয়োজিত করতে চাই। সুবিধাবঞ্চিত মানুষগুলো যেন আর সুবিধাবঞ্চিত না থাকে সেই লক্ষ্যে আমরা কাজ করবো।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন