Logo
Logo
×

নগর জুড়ে

মাঝারি ঝড়ে স্বস্তি নগরবাসীর,অস্বস্তিতে ইফতার বিক্রেতারা

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২২, ০৮:০১ পিএম

মাঝারি ঝড়ে স্বস্তি নগরবাসীর,অস্বস্তিতে ইফতার বিক্রেতারা
Swapno

গতকাল বিকেলে নারায়ণগঞ্জে বয়ে গেল মাঝারি আকারের কালবৈশাখী ঝড়। সারাদিন তীব্র রোদ ও গরম থাকলেও বিকেলের এই হালকা ঝড় বৃষ্টিতে কিছুটা স্বস্তি প্রকাশ করেছে নগরবাসী। তবে বৃষ্টির কারণে এদিন ইফতারের বাজার কিছুটা মন্দা ছিল বলে জানান ব্যবায়ীরা। শুক্রবার (২২ এপ্রিল) বিকেল চারটার দিকে ঢাকা, নারায়ণগঞ্জসহ আশেপাশের কয়েকটি জেলায় এই মাঝারি আকারের বৃষ্টিপাত হয়।

 

রমজানে সারাদিন তীব্র গরমে রোজা রেখে কাজকর্ম করতে বেশ কষ্ট হলেও বৃষ্টিতে কিছুটা প্রশান্তুি ফিরেছে বলে দাবী সাধারণ মানুষের।  তবে বৃষ্টির কারনে এদিন বেশ ঝামেলা পোহাতে হয়েছে ইফতারের দোকানদারদের।রমজানে রাস্তার ধারে বা দোকানের সামনে অস্থায়ী স্টল তৈরি করে ইফতার বিক্রি করা প্রায় সকল ব্যাবসায়ী ও দোকানদাররাই বৃষ্টিতে বিপাকে পড়েছেন।

 

ব্যাবসায়ীরা জানান, বৃষ্টির কারনে আজ ক্রেতার সংখ্যা কম। অন্যান্য দিনের তুলনায় আজ বেচাকেনা কম হয়েছে।  হোটেল ব্যাবসায়ী আহমেদ শান্ত জানান, এ মাসটা আমার হোটেল ব্যাবসায়ীদের জন্য সিজন। এসময় একদিনের জন্য বেচাকেনা না হলেও তাতে অনেক ক্ষতি হয়ে যায়

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন