Logo
Logo
×

নগর জুড়ে

নগরীতে মহতী সেবায় শামীমের ৩৯ বছর

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২২, ০৫:৫৬ পিএম

নগরীতে মহতী সেবায় শামীমের ৩৯ বছর
Swapno

সুদীর্ঘ ৩৯ বছর যাবৎ পবিত্র রমজান মাস উপলক্ষে নগরীর আমলাপাড়ার কৃতি সন্তান মো. শামীম রোজাদার মুসলমান ভাই বোনদের সেহরী খেয়ে রোজা রাখার জন্য রিক্সায় মাইক বসিয়ে আমলাপাড়া, উকিলপাড়া, কালিরবাজার সহ নারায়ণগঞ্জ শহরের অরিগলিতে লোকজনদের জাগিয়ে তোলার কাজ নিরলস ভাবে চালিয়ে যাচ্ছেন।

 

মো. শামীম সোনালী ব্যাংক নারায়ণগঞ্জ শাখার কর্মচারি। তিনি তার স্বেচ্ছাশ্রম ও নিজস্ব অর্থায়নে এ মহতী উদ্যোগটি নিয়েছেন। তার এই মহতী কাজে সহযোগিতা করেন কাজল বেগম নামের এক হৃদয়বর্তী নারীসহ শাকিল, বাবু ও রাজা নামের আরও ৩ উদ্যোগী। পবিত্র রমজান মাসে তার এ কাজটি এলাকায় ব্যপক সারা ফেলেছে।

 

এক বার্তা প্রেরকের মাধ্যমে এ তথ্য জানানো হয়। এই বিষয়ে শামীম সাথে যোগাযোগ করা হলে তিনি আক্ষেপ করে জানান, করোনার সময়ে তার এই মহতী কাজ বিঘ্ন ঘটেছে।সে এলাকার ধনী, গরীব সকল সম্প্রদায়ের ব্যক্তিদের নিকট বিশেষ ভাবে সৃষ্টির্কতার প্রতি প্রার্থনার জন্য বিশেষভাবে অনুরোধ জানান।

 

তাছাড়া করোনার প্রতিরোধের তার হায়াৎ দারাজের জন্য সবার নিকট দোয়া কামনা করেন। তিনি যেন মৃত্যুর পূর্ব পর্যন্ত প্রতি বৎসর এ রকম মহতী ও নেক কাজের সাথে যুক্ত থেকে জনগণের উপকার করে যেতে পারেন। তাই সকলে কাছে দোয়া প্রার্থী।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন