দ্বিগুবাবুর বাজারে ভোক্তা অধিদপ্তরের জরিমানা আদায়
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২২, ০৭:০১ পিএম
দিগুবাজার এলাকায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ। অভিযানে আমদানীকারকের নাম ঠিকানা, সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্যের কোন ট্যাগ না থাকা এবং বেশী দামে বিক্রয়ের অপরাধে হাজী আলতাব উদ্দিন স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করে সংস্থাটি। গতকাল সকালে এ অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর,
নারায়ণগঞ্জের কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান। অভিযানে জেলা ক্যাবের প্রতিনিধি, এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন। এ বিষয়ে সেলিমুজ্জামান বলেন, দ্বীগুবাবুর বাজার এলাকায় শিশুখাদ্য গুড়াদুধ বিক্রয়ে ক্ষেত্রে দেখা যায় যে, বিদেশী গুড়াদুধ হওয়া সত্যেও আমদানীকারকের নাম ঠিকানা,
সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্যের কোন ট্যাগ নাই এবং বেশী দামে বিক্রয়ের অপরাধে হাজী আলতাব উদ্দিন স্টোরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ধারায় তিন হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। এবং ভোক্তাদের সচেতন করার জন্য লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয়।


