Logo
Logo
×

নগর জুড়ে

জামান টাওয়ার বণিক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২২, ০৪:১০ পিএম

জামান টাওয়ার বণিক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া
Swapno

শহরের বঙ্গবন্ধু সড়কের প্রাণকেন্দ্র চাষাঢ়ায় অবস্থিত জামান টাওয়ার বণিক সমিতির উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় জামান টাওয়ারের চতুর্থ তলায় এই আয়োজন করা হয়। ইফতার শেষে উপস্থিত অতিথিদের মাঝে রাতের খাবার পরিবেশন করা হয়।

 

আয়োজনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজিম উদ্দিন প্রধান, উপদেষ্টা মো. মঞ্জুর হাসান, উপদেষ্টা গোলাম তৌফিক মাওলা, বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, জেলা বণিক সমিতির সভাপতি মো. শাহজাহান মিঞা,

 

সহসভাপতি আরিফুর রহমান দিপু, সাধারণ সম্পাদক শাহিন আহমেদ। অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, জামান টাওয়ার বণিক সমিতির সভাপতি মো. আব্দুল মান্নান প্রধান, সাধারণ সম্পাদক মো. জুয়েল মিয়া, তানসেন আহম্মেদ, রাকিবুল ইসলাম, সাজ্জাদ উদ্দিন অপু, ত্রিনাথ পোদ্দার, মো. জাকির হোসেন, মো. চয়ন আহমেদ, আশিক আহমেদ প্রধান, দেবাশীষ, শাহাদাৎ হোসেন জুয়েল প্রমুখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন