বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে দোয়া ইফতার অনুষ্ঠিত
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২২, ০৪:২০ পিএম
শহরের মন্ডলপাড়া বহুমূখী কল্যান সংস্থার উদ্যোগে মিলাদ দোয়া ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ এপ্রিল) ২২রমজান মন্ডলপাড়া অস্হায়ী কার্যালয়ে এ আয়োজন করা হয়। মিলাদ দোয়া ইফতার মাহফিলে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি খ ম সুলতানের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টাশাহজাদা আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা আকবার খন্দকার, ইকবাল বাবু। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা শাহ আলম,প্রচার ও তথ্য বিষয়ক সম্পাদক মো. পন্ডিত হোসেন, সদস্য উজ্জল, জীবন, মিলন,
জিতু, শাহআলম, শাকিল, রোমান, আরাফাত, আহাদসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। মিলাদ দোয়া ও মোনাজাত পরিচালনা সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক হাজী মামুন খন্দকার।সার্বিক ব্যবস্হাপনায় ছিলেন বহুমূখী কল্যাণ সংস্থা।


