Logo
Logo
×

নগর জুড়ে

গলাচিপা এলাকাবাসীর উদ্যোগে ইফতার

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২২, ০৬:২০ পিএম

গলাচিপা এলাকাবাসীর উদ্যোগে ইফতার
Swapno

নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের সাবেক এম.এল.এ আবদুস সামাদ খানে জৈষ্ঠ পুত্র ভাষা সৈনিক ও নারায়নগঞ্জ রাইফেল ক্লাবের  প্রতিষ্ঠাতা মরহুম গোলাম রব্বানী খান এর  ৯২ তম জন্ম বার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। গত রবিবার ২২শে রমজান নগরীর গলাচিপা এলাকাবাসীর আয়োজনে মরহুম গোলাম রব্বানী খান এর রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

 

এসময় মরহুমের কনিষ্ঠ পুত্র মু: তানজীর হায়দার খান তারেক তার পিতা মরহুম গোলাম রব্বানী খান সাহেবের রুহের মাগফেরাত কামনা করে সকলের কাছে দোয়া চান ও তার পরিবারের পক্ষ থেকে এই আয়োজনের জন্য গলাচিপা বাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবাই কে আসন্ন  ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।

 

এসময়  ইফতার ও দোয়া মাহফিলে গলাচিপা এলাকার সর্বস্তরের লোক উপস্থিত ছিলেন। মরহুম গোলাম রব্বানী খান সহ এলাকার মৃত সকলের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন  গলাচিপা  ইসলামীয়া   হাফেজীয়া মাদ্রাসার অধ্যক্ষ  হাফেজ ফয়েজ কবির।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন