মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন এর ইফতার ও পরিচিতি সভা
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২২, ০৭:০২ পিএম
নারায়ণগঞ্জ জেলা মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন এর উদ্যোগে ইফতার মাহফিল ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। গত সোমবার (২৫ এপ্রিল) বিকেলে খানপুর ৩০০ শয্যা হাসপাতালের সভা কক্ষে নারায়ণগঞ্জ জেলা মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন এর আয়োজনে এ ইফতার মাহফিল ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
এ সময় ইফতার মাহফিল ও পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৩০০ শয্যা হাসপাতালের চিকিৎসা তত্ত্বাবধায়ক ডা. মো. আবুল বাসার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা (স্বাচিপ) এর সাধারণ সম্পাদক ডা.বিধান চন্দ্র পোদ্দার, ৩০০ শয্যা হাসপাতালের গাইনী বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. জাহাঙ্গীর আলম,
জেলা স্বাচিপ এর সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন, ৩০০ শয্যা হাসপাতালের ডেন্টার কেয়ার ডা. বিজয় চন্দ্র দাস। আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন সভাপতি মো. আক্তারুজ্জামান (খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল), সিনিয়র সহ-সভাপতি মো. আলী আকবর (ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল),
মো. শামীম আল মামুন (ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল), সহ-সভাপতি মো. মিজানুর রহমান (খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল), মো. মামুন মোল্লা (পপুলার ডায়াগনস্টিক সেন্টার), মো. জসিম উদ্দিন (প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র নারায়ণগঞ্জ), মো. রাসেল মিয়া (প্রো একটিভ মেডিকেল কলেজ হাসপাতাল), সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান (ইউ-এস-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল),
যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম (সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স), সহ-সাধারণ সম্পাদক সুশান্ত, সাংগঠনিক সম্পাদক মো. আমিনুর ইসলাম (পপুলার ডায়াগনস্টিক সেন্টার), সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রানা (খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল), অর্থ বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন (খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল), সহ-অর্থ বিষয়ক সম্পাদক মহিউদ্দিন (পপুলার ডায়াগনস্টিক সেন্টার), প্রচার সম্পাদক মোহাম্মদ ফাহিম শাহরিয়া (ইউ-এস-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল),
সহ-প্রচার সম্পাদক রাকীব রায়হান ( মেডিনোভা মেডিকেল সার্ভিসেস), দপ্তর সম্পাদক হাসিবুল হাসান (প্রো একটিভ মেডিকেল কলেজ হাসপাতাল), সহ-দপ্তর সম্পাদক মো. মুক্তাদির বিল্লাহ (সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স), সমাজ সেবা সম্পাদক মো. আমির হামজা আশিক (নারায়নগঞ্জ সদর হাসান ডেন্টার কেয়ার), স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো.কামাল হোসেন,
মহিলা বিষয়ক সম্পাদক পূজা ( নারায়ণগঞ্জ ডায়াবেটিক হাসপাতাল), সহ- মহিলা বিষয়ক সম্পাদক মমতাজ আক্তার (আলফা ডায়াগনস্টিক সেন্টার), ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ কামরুল ইসলাম ইমন (পপুলার ডায়াগনস্টিক সেন্টার), ক্রীড়া ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. সেলিম মিয়া (পপুলার ডায়াগনস্টিক সেন্টার), সহ-ক্রীড়া ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. হৃদয় হোসেন (আলফা ডায়াগনস্টিক সেন্টার), কার্যনির্বাহী সদস্য প্রদীপ কুমার, হযরত আলী, জামাল হোসেন, সঙ্গীতা, রাত্রি সাহা, মশিউর রহমান অলি, মোবারক।


