Logo
Logo
×

নগর জুড়ে

নগরীতে বেতন-বোনাসের দাবিতে শ্রমিক বিক্ষোভ

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২২, ০৫:৪৭ পিএম

নগরীতে বেতন-বোনাসের দাবিতে শ্রমিক বিক্ষোভ
Swapno

ঈদের আগে এপ্রিল মাসের পূর্ণ বেতন ও বোনাস প্রদানের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে প্যারাডাইজ কেবলস কারখানার শ্রমিকরা। মঙ্গলবার (২৬ এপ্রিল) সকাল ৯টায় ফতুল্লার কুতুবআইল এলাকার প্যারাডাইজ কেবলস লিমিটেড কারখানার গেইট থেকে মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শ্রমিকরা প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে।

 

সমাবেশে সভাপতিত্ব করেন কারখানার শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. রাসেল, সংহতি জানিয়ে বক্তব্য রাখেন গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র'র কেন্দ্রীয় কমিটির সদস্য দুলাল সাহা, নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি এম এ শাহীন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, প্যারাডাইজ কেবলস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, সহ-সভাপতি মোঃ সেলিম, সহ-সাধারণ সম্পাদক বাদল মোল্লা, সাংগঠনিক সম্পাদক বাবুল হোসেন, দপ্তর সম্পাদক আবু বক্কর, নারী সদস্য শাহিনা মজুমদার ও আলেয়া প্রমুখ।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন