Logo
Logo
×

নগর জুড়ে

ফার্মাসিউটিক্যাল জাতীয় শ্রমিকলীগের উদ্যোগে ইফতার মাহফিল

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২২, ০৫:২৯ পিএম

ফার্মাসিউটিক্যাল জাতীয় শ্রমিকলীগের উদ্যোগে ইফতার মাহফিল
Swapno

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় ফার্মাসিউটিক্যাল জাতীয় শ্রমিকলীগের জেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। বুধবার (২৭ এপ্রিল) হোয়াইট হাউস রেস্তোরায় ইফতারের পূর্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় শ্রমিক লীগের আইন ও দরকষাকষি বিষয়ক সম্পাদক ও বন্দর উপজেলার সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধান বলেন,

 

আমি যতদূর জানি, আপনাদের এই সংগঠনটি এখনো রেজিস্ট্রেশন হয় নাই। আপনারা একটা দরখাস্ত করুন আমি রেজিস্ট্রেশন বের করে দিবো, ইনশাআল্লাহ। যাতে করে আপনারা দলের জন্য কাজ করতে পারেন। তিনি আরও বলেন, ‘দলকে শক্তিশালি করতে আপনারা নিরলসভাবে কাজ করতে হবে। আর আপনাদের সংগঠনটিকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন সেই প্রত্যাশা করছি।

 

বিশেষ অতিথি হিসেবে জেলা শ্রমিক লীগের আহবায়ক কমিটির সদস্য সচিব মো. কামাল হোসেন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমাদের এক হয়ে কাজ করতে হবে। দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নাই। সভাপতির বক্তব্যে ফার্মাসিউটিক্যাল জাতীয় শ্রমিকলীগের জেলা শাখার সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন বলেন,

 

নারায়ণগঞ্জে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য কাজ করে যাচ্ছেন আমাদের কাজিম উদ্দিন কাজিম ভাই। তিনি সকল শ্রমিকদের সুখে দুখে পাশে থাকবেন সেই প্রত্যাশা করছি। জেলা শ্রমিকলীগের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান মেম্বার, সদস্য মো. আলী হোসেন, মো. মোখলেছুর রহমান, সোহেল ভান্ডারী, পাবেল সহ শ্রমিকলীগের বিভিন্ন ইউনিট কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন