Logo
Logo
×

নগর জুড়ে

না’গঞ্জের সাজিয়া সুলতানা লন্ডনে লেবার পার্টির কাউন্সিলর প্রার্থী

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২২, ০৫:৪৮ পিএম

না’গঞ্জের সাজিয়া সুলতানা লন্ডনে লেবার পার্টির কাউন্সিলর প্রার্থী
Swapno

আগামী ৫ মে লন্ডনের অফিস পাড়া খ্যাত কান্যারি ওয়ার্ফের নির্বাচন অনুষ্ঠিত হবার কথা রয়েছে। উক্ত নির্বাচনে লেবার পার্টি থেকে কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন লন্ডনে কমিউনিটির সুপরিচিত মুখ ও নারায়ণগঞ্জের মেয়ে সাজিয়া সুলতানা। যিনি সাজিয়া স্নিগ্ধা হিসেবে লেখক ও সাংবাদিক মহলে বেশ পরিচিত। প্রবাসী সাজিয়া দীর্ঘদিন ধরে লন্ডনের কমিউনিটির বিভিন্ন সামাজিক,

 

সাংস্কৃতিক ও রাজনৈতিক কর্মকান্ডে জড়িত রয়েছেন বলে জানা গেছে। সাজিয়া সুলতানার সমন্ধে আরো জানা গেছে যে, তিনি এক দশকের বেশী সময় ধরে লেবার পার্টির সক্রিয় সদস্য হয়ে কাজ করছেন। দীর্ঘ এ সময়কালে ব্রাঞ্চ, জিসি এবং ইসিতে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ব্রুম্লি নর্থ এর ট্রেজারার এবং পপলার লাইমহাউজ লেবার পার্টি জিসি ডেলিগেট ।

 

২০১৭ সালে একমাত্র বাঙ্গালী হিসেবে পপলার লাইমহাউজ লেবার পার্টি থেকে ডেলিগেট হয়ে কনফারেন্সে অংশগ্রহণ করেছেন। পাঠকপ্রিয়তা পাওয়া লেখক সাজিয়া লন্ডনের প্রথম সারির পত্রিকাসমূহে নিয়মিত লেখালেখি করেন। কাজ করেছেন বাংলাদেশের বহুল প্রচলিত “দৈনিক জনকন্ঠের” লন্ডন প্রতিনিধি হয়ে। শুধু প্রিন্ট মিডিয়া নয়, সমানতালে কাজ করেছেন ইলেকট্রনিক মিডিয়াতেও।

 

বাংলাদেশের অন্যতম সেরা বেসরকারি টিভি চ্যানেল “চ্যানেল আই ইউরোপের” নিউজ প্রেজেন্টার হয়ে সাড়ে ছয় বছর, “এটিএন বাংলায়” নিউজ প্রেজেন্টার হয়ে দেড় বছর এবং বেতার বাংলায় সমসাময়িক বিষয় নিয়ে “আজকের পৃথিবী” নামক জনপ্রিয় অনুষ্ঠান করেছেন দীর্ঘদিন। শুধু বাংলা মিডিয়াতে নয়, ব্রিটিশ মিডিয়া বিবিসি রেডিওতে ‘ইসল’ এর একটি পুরো সিরিজ,

 

৯ পর্বের নাটকের অনুবাদ, ডিরেকশন এবং ভয়েসওভারের কাজও করেছেন। নির্মাণ করেছেন তথ্যচিত্র “শেখ কামাল”। সম্পাদনায় আছে বই এবং ম্যাগাজিন। যুক্তরাজ্য যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সাজিয়া আইন পেশার দীর্ঘদিন যাবৎ যুক্ত আছেন। বর্তমানে পুরদস্তুর ব্যবসায়ী হয়ে শুরু করেছেন নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান।

 

সিলেটি বউ হিসেবে পরিচিত এক পুত্র সন্তানের জননী সাজিয়ার পৈত্রিক বাড়ি নারায়ণগঞ্জে এবং শ্বশুর বাড়ি মৌলভীবাজার জেলার কুলাউরায়। তার নানা আব্দুর রহমান ভূঁইয়া ছিলেন তৎকালীন বৃটিশ ভারত এবং পরবর্তীতে পাকিস্তান আমলের বিশিষ্ট বাঙ্গালী পাট ব্যবসায়ী, এ আর ভূঁইয়া এন্ড কোং ট্রাস্ট (জুট প্রিমিসেস) এর প্রতিষ্ঠাতা,

 

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও নাজিমউদ্দিন ভূঁইয়া (বিশ্ববিদ্যালয়) কলেজের জমিদাতা এবং তার মামা আরজু রহমান ভূঁইয়া নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, বাংলাদেশ জুট এসোসিয়েশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও শিপার্স কাউন্সিল অব বাংলাদেশের ডিরেক্টর।

 

শিক্ষিত, মার্জিত ও মেধাবী সাজিয়া সুলতানা নির্বাচিত হলে লেবার পার্টি প্রথম কোন বাঙালি মহিলা কাউন্সিলর পাবে ক্যানারি ওয়ার্ফে। সাজিয়া সবার কাছে তার জন্য দোয়া কামনা করেছেন। তারই প্রেক্ষিতে নারায়ণগঞ্জের এই কৃতি সন্তানের জন্য শুভকামনা জানিয়েছেন তার আত্মীয়স্বজন, বন্ধুমহল ও শুভাকাঙ্খিরা।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন