Logo
Logo
×

নগর জুড়ে

জেলা জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে ইফতার ও দোয়া

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২২, ০৪:৩২ পিএম

জেলা জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে ইফতার ও দোয়া
Swapno

নারায়ণগঞ্জ জেলা জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার দোয়া মাহফিলের আয়োজন করা হয়। গতকাল শুক্রবার (২৯ এপ্রিল) বিকেল ৫টায় নগরীর সমবায় মার্কেটের লা ভিস্তা রেস্টুরেন্টে জেলা শ্রমিক লীগের আহবায়ক ও জেলা সম্মেলন প্রস্ততি কমিটির আহবায়ক মো. আব্দুল কাদির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ- আসনের সংসদ সদস্য একে.এম শামীম ওসমান।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড.খোকন সাহা, যুগ্ম সম্পাদক জি.এম আরমান, সাংগঠনিক সম্পাদক এড.মাহমুদা মালা, মহানগর সেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জুয়েল হোসেন। আরও উপস্থিত ছিলেন, জেলা শ্রমিক লীগের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক মো. সিরাজুল হক, সদস্য-অনীল কুমার বিশ্বাস,

 

মো. জাহাঙ্গীর হোসেন, মো. আলমগীর মিয়া, মো. হুমায়ন কবির, মোসলেউদ্দিন জীবন, মো. আসলাম, সাহাবউদ্দিন প্রধান, মো. ওমর ফারুক, আনোয়ার হক সুমন, বোরহান মিয়া,  সোনিয়া আক্তার, তাজুল ইসলাম, এস.এম কাদির, রবিন প্রধান, জেলা যুব শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক গাজী লিটন, মো. হারুন-উল-রশিদ সহ প্রমুখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন