Logo
Logo
×

নগর জুড়ে

সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটালো নারায়ণগঞ্জ বন্ধুসভা

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০১ মে ২০২২, ০৫:০১ পিএম

সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটালো নারায়ণগঞ্জ বন্ধুসভা
Swapno

ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোঁটাতে বিভিন্ন বয়সের শিশুদের মাঝে সহমর্মিতার ঈদে রঙিন জামা ও ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করেছে নারায়ণগঞ্জ প্রথম আলো বন্ধুসভা । শনিবার(৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় শহরের চানমারি শ্রুতি বিদ্যাপীঠে ৫৫ জন শিশুকে রঙিন জামা ও ১৫ পরিবারের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

 

আমার ভাল্লাগছে পরী জামা পাইয়া।আমি এইবার পরী জামা পড়মু।কি মজা! ঈদের রঙিন জামা পেয়ে এভাবেই উচ্ছ্বাসিত কন্ঠে বলছিলো আয়াত। আমার বাপ মা মরা নাতিটা ঈদে নতুন জামা পাইসে।এবার ঈদে মানসের বাইতে যাইতে হইবো না ঈদের খাবারের লাইগা।আল্লাহ আপনাগো অনেকদিন বাঁচাইয়া রাখুক।কান্নাজড়িত কন্ঠে এতিম নাতি সোয়াদ নতুন জামা পাওয়ায় আবেগ আপ্লুত কন্ঠে বলছিলেন নানী।

 

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা রফিউর রাব্বি,এড.এ বি সিদ্দিক,ভবানী শংকর রায়,নারায়ণগঞ্জ বন্ধুসভার সভাপতি উজ্জ্বল উচ্ছ্বাস,সাবেক সভাপতি সাব্বির আল ফাহাদ,সাধারণ সম্পাদক মনিকা আক্তার,সাবেক সাধারণ সম্পাদক মিরাজ রেজা,অর্থ সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু,তথ্য প্রযুক্তি সম্পাদক সৌরভ সরকার,পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক মৌন লাকী,সাধারণ সদস্য স্বর্ণলতা,শিউলি,শ্রুতি বিদ্যাপীঠের শিক্ষক চারন শিখর।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন