আইসিটি অলিম্পিয়াড না’গঞ্জ টিমের সভা অনুষ্ঠিত
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০৮ মে ২০২২, ০৮:০৯ পিএম
আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলা টিমের ভবিষ্যৎ অগ্রগতি নিয়ে প্রথম আলোচনা সভা শনিবার অনুষ্ঠিত হয়েছে। এসময় নারায়ণগঞ্জ জেলা টিমের উদ্যোগে নারায়ণগঞ্জের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ও টেকনিক্যাল টিম গঠন ও পরিচালনা বিষয়ক আলোচনা করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা টিমের প্রধান সুজন মিয়ার নেতৃত্বে এই আলোচনা সভায় মূল্যবান বক্তব্য রাখেন ঢাকা ডিভিশনাল টিমের ইভেন্ট প্লানার কামরুন্নাহার।
এছাড়াও এই আলোচনা সভায় মূল্যবান ও ভবিষ্যৎ দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেছেন আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলা টিমের সকল সদস্যবৃন্দ।আজকের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ডিভিশনাল টিমের ইভেন্ট প্লানার কামরুন্নাহার, সভার সভাপতি হিসেবে ছিলেন সুজন মিয়া এবং টিমের সকল সদস্যবৃন্দ দিপ্ত হালদার, শরিফ হাসান, আকাশ ঘোষ, এ এইচ সাগর, মিলন মিয়া, এম এইচ শান্ত, আয়েশা এ.জেড, জাহান নুসরাত, মুমতাহিনা, মেহেদী নূর।


