Logo
Logo
×

নগর জুড়ে

জামতলা পঞ্চায়েত কমিটি জুয়েলের মা আর নেই

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১১ মে ২০২২, ০৯:১৩ পিএম

জামতলা পঞ্চায়েত কমিটি জুয়েলের মা আর নেই
Swapno

নারায়ণগঞ্জ নগরীর জামতলা মসজিদ রোড পঞ্চায়েত কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন জুয়েলের মা আনোয়ারা বেগম (৬৩) কিডনির রোগজনিত কারনে ১০ ই মে মঙ্গলবার দুপুর ১ টা ৪৫ মিনিটে ঢাকা বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহে....... রাজিউন) মৃত্যুকালে মরহুমার আনোয়ারা বেগম ২  ছেলে ও ১ মেয়ে আত্মীয় স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

 

গতকাল বাদ এশা বায়তুল মোশারফ জামে মসজিদে জানাজা শেষে মাসদাইর (নাসিক) কবরস্থানে তাকে চিরশায়িত করা হয়। মরহুমার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

 

এলাকাবাসী জানান তিনি মৃত্যুর আগ পর্যন্ত সকল শ্রেণী পেশার নারীদের সেবা ও সহযোগীতা করেছেন বিধায় বিপুল সংখ্যক সেবা ও সহযোগীতা গ্রহনকারী নারীরা তাকে একনজর দেখার জন্য তার বাসভবনে ছুটে  আসেন।

 

মরহুমার মৃত্যুতে জামতলা পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফেরাত কামনা ও গভীর শোক প্রকাশ করে শোক সন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন