Logo
Logo
×

নগর জুড়ে

ফুটপাতের চাঁদা ভাগ্য খুলে দিয়েছে সোহেলের

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৭ মে ২০২২, ০৪:৩১ পিএম

ফুটপাতের চাঁদা ভাগ্য খুলে দিয়েছে সোহেলের
Swapno

শহরে বঙ্গবন্ধু সড়ক মাত্র কয়েক কিলোমিটার ফুটপাত দখলকারী বিশাল চাঁদাবাজ চক্রের হাত থেকে রক্ষা পেলোনা কালিবাজারের ফুটপাতে দোকানদাররাও চাঁদাবাজি ছাড়াও নানা অপকর্মের তো করছেই ফুটপাতে চাঁদাবাজ সোহেল বাহিনীর।

 

শহরের বঙ্গবন্ধু সড়কে ফুটপাত দখল করে বসেছে কয়েক হাজার অবৈধ দোকান যা পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে শহরের বঙ্গবন্ধু সড়ক যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে নারায়ণগঞ্জবাসী যাতে ফুটপাত দিয়ে চলাফেরা করতে পারে। কিন্তু অপর দিকে শহরের কালি বাজার এলাকায় রাস্তা দখল করে গড়ে উঠেছে ৩'শ বেশি দোকানপাট যা শহরবাসীর গলার কাঁটা হিসেবে পরিচিত।

 

কালিবাজার, ফ্রেন্ডস মার্কেট, ডাকবাংলো, র্যাব অফিসের কার্যালয়, শিল্পকলা একাডেমী, পুরান কোর্ট সংলগ্ন অগ্রণী ব্যাংক, সহ নানা গুরুত্বপূর্ণ ভবন এখানে অবস্থিত রাস্তা উপরে যেসকল দোকানপাটের জন্য সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার।  এসকল দোকান থেকে প্রতিদিন হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে ফুটপাতে বসানো দোকান থেকে চাঁদাবাজ সোহেল ও তার বাহিনী। 

 

প্রতিদিন একটি দোকান থেকে ৩০/১০০ টাকা পর্যন্ত নেয়া হয় দোকানের মাপ বুঝে। যা নাকি সোহেল নিজে নেয় আবার লোক দিয়েও চাঁদা উঠান।  কালিবাজার এর এক দোকানদার এর সাথে কথা বলে জানাযায় সোহেল আগে এখানে ভ্যানগাড়ি করে ১৫টাকার ইযারফোন,

 

৫টাকার কটনবার,বাচ্চাদের ছোট খেলনা এসব বিক্রি করতো কিন্তু সোহেল এখান কার ফুটপাত থেকে চাঁদা তুলে এখন কোটি টাকার মালিক হয়েছে। ফুটপাতের চাঁদাবাজির ভাগ নেন নারায়ণগঞ্জ শহরের সাবেক কয়েকজন ছাত্রলীগ নেতা, আওয়ামীলীগ নেতা, সদর থানা, চাষাড়া ফাঁড়ির পুলিশ, কথিত সাংবাদিক, নাসিক কর্মচারী গোবিন্দসহ আরো অনেকে।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন