১১নং ওয়ার্ডে সড়ক দখল করে বাউন্ডারি দেওয়াল নির্মাণ
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৮ মে ২০২২, ০৭:১৩ পিএম
নারায়ণগঞ্জ সিটি কপোরেশনের ১১ নং ওয়াড ভিওিক তল্লা বড় মসজিদ এলাকায় মোঃ মোক্তার হোসেন স্ব - ইচ্ছায় সড়কের জন্য তার মালিকানা জায়গা আংশিক নাসিককে দিলে ও ফের বাড়ির বাউন্ডারি করতে দখল করার পায়তারা করার অভিযোগ করেছেন এলাকাবাসী। এলাকাবাসীর অভিযোগে জানা যায়,
বিগত কয়েক বছর ধরে জনস্বাথে সমাজের কাজের জন্য মৃত মানিক ওস্তাগারের ছেলে মোঃ মোক্তার হোসেন নাসিককে সড়ক প্রস্থ করার জন্য তার মালিকানা আংশিক জায়গা দেন। এতে করে বিভিন্ন যানবাহন, এ্যাম্বুলেন্স সহ ফায়ার সাভিস যাতায়াত করতে পারে অত্র এলাকায়। এমনকি মানুষ স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারে।
হঠাৎ করে তল্লা বড় মসজিদ ঈদগাহ মাঠ সংলগ্ন তার নিজ বাড়ির বাউন্ডারি করার জন্য দেয়াল নিমাণ কাজ চালিয়ে যাচ্ছেন। বিষয়টি সবশ্রেনীর মানুষের মাঝে সমালোচনার ঝড় বইছে। তবে এলাকাবাসীর প্রানের দাবী সড়কের মধ্যে বাউন্ডারি দেয়াল নিমান না করে সড়কটি পূব স্থানে ফিরিয়ে দেওয়ার জন্য।
এ ব্যাপারে নারায়ণগঞ্জ সিটি কপোরেশনের ১১ নং ওয়াড কাউন্সিলর আলহাজ্ব মোঃ অহিদুল ইসলাম জানান, জনগনের স্বাথে এবং সমাজের কাজের জন্য নাসিককে স্ব - ইচ্ছায় সড়ক প্রস্থ করার জন্য মোঃ মোক্তার হোসেন আংশিক জায়গা দেন। বাড়ির বাউন্ডারি দেয়াল নিমানের জন্য সড়কের জায়গাটি দখল করার অভিযোগ আমি এলাকাবাসীর কাছ থেকে পেয়েছি।
তবে আমরা চাই জনস্বাথে এবং সমাজের কল্যানের জন্য সড়কটি পূব স্থানে ফিরিয়ে দেওয়া হোক। এ ঘটনার ব্যাপারে মোঃ মোক্তার হোসেন এর মুঠোফোনে যোগাযোগ করলে পাওয়া যায়নি।


