Logo
Logo
×

নগর জুড়ে

নারায়ণগঞ্জের ফলের বাজারে আগাম আম-কাঠাল

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৯ মে ২০২২, ০৫:১৮ পিএম

নারায়ণগঞ্জের ফলের বাজারে আগাম আম-কাঠাল
Swapno

নারায়ণগঞ্জের ফলের বাজারগুলোতে উঠতে শুরু করেছে মৌসুমি ফল। আম কাঠালের মৌসুম পুরোদমে শুরু না হলেও বাজারে পাওয়া যাচ্ছে নানান জাতেম আম ও কাঠাল। মঙ্গলবার (১৮ মে) শহরের চারারগোপ ফলের আড়ত, দুই নং রেলগেটের ফলপট্টি এলাকার ফলের দোকানগুলো ঘুরে এ দৃশ্য দেখা গেছে।  এসময় বাজারে আপেল, কমলা, মালটারসহ অন্যান্য ফলের পাশাপাশি কিছু কিছু দোকানে আম, কাঠান,

 

লিচুসহ অন্যান্য মৌসুমি ফল বিক্রি করতে দেখা গেছে। বাজারে গোবিন্দভোগ আম ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়াও গুটি আম আকারভেদে ১০০ টাকা থেকে শুরু করে ১৪০ টাকা কেজি পর্যন্ত বিক্রি হচ্ছে। এছাড়াও জাতভেদে প্রতি একশ পিস লিচু বিক্রি হচ্ছে ২০০ থেকে ২৮০ টাকা দরে।  আম বিক্রেতা আনোয়ার জানান, ফলের মৌসুম এখনও পুরোপুরি শুরু হয়নি।

 

আমরা শহরের বাইরে থেকে কিছু কিছু আম এনে বিক্রি করছি। তিনি আরও জানান, মানুষ আগাম আম পেয়ে এখন ভাল দামেই কিনছে। তবে ফলের আড়তগুলোতে ফল নামতে শুরু করলে দার আরও কিছুটা কমবে। এছাড়াও বাজারে ছোট সাইজের কাঠাল বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা দরে।

 

এখনও বাজারে বড় আকারের কাঠাল উঠেনি জানিয়ে ফল বিক্রেতা নাসিম বলেন, কিছুদিনের মধ্যেই কাঠাল আসবে। তখন ছোট বড় মাঝারি সব ধরনের কাঠালই পাওয়া যাবে। এদিকে চারারগোপ এলাকার আড়তদাররা জানান, উত্তরাঞ্চলের বাগানগুলো থেকে এখনও আম আসা শুরু হয়নি। মৌসুম শুরু হচ্ছে। কিছুদিনের মধ্যেই হয়ত আম আসতে শুরু করবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন