Logo
Logo
×

নগর জুড়ে

মাদক মামলায় নারীর ছয় বছরের সাজা

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৬ মে ২০২২, ০৭:৪৭ পিএম

মাদক মামলায় নারীর ছয় বছরের সাজা
Swapno

নারায়ণগঞ্জে মাদক মামলায় এক নারীকে ৬ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। একই সাথে আসামিকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। বুধবার (২৫ মে) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ রাজিয়া সুলতানা আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

 

রায়ের সত্যতা নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী শাহেন শাহ। দন্ডপ্রাপ্ত নারীর নাম চম্পা আক্তার (৩৫)। সে মাদারীপুর জেলার শিবচরের দত্তপাড়া এলাকার বাবুল বেপারীর স্ত্রী। আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ৩১ মে সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের সোনাপুর শহীদ ইঞ্জিনিয়ারের ভাড়াটিয়া বাড়ি থেকে ১৫০ বোতল ফেন্সিডিলসহ চম্পাকে আটক করে র‌্যাব-১১।


 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন