Logo
Logo
×

নগর জুড়ে

চাষাঢ়া মোড় থেকে ডাক বাংলা সরিয়ে নেয়ার দাবি

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৮ মে ২০২২, ০৮:২৬ পিএম

চাষাঢ়া মোড় থেকে ডাক বাংলা সরিয়ে নেয়ার দাবি
Swapno

# দ্রুত বাস্তবায়নের দাবি আনোয়ার হোসেনের কাছে

 

নারায়ণগঞ্জ শহরের তোলারাম কলেজ মোড়ে জেলা পরিষদের ডাকবাংলা আর পরিত্যাক্ত পুলিশ ফাঁড়ির কারনে নিয়মিত যানজটের সৃষ্টি হচ্ছে। এই ডাকবাংলায় এখন আর কোনো সরকারী বেসরকারী কোনো কর্মকান্ড পরিচালিত হয় না। আর পুলিশ ফাঁড়িতো আগেই ভেঙ্গে ফেলা হয়েছে। কিন্তু এই স্থানে এই দুটি স্থাপনা থাকার কারনে চাষাঢ়া-পঞ্চবটি সড়কে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে।

 

তাই দীর্ঘদিন ধরে এই দুটি অপ্রয়োজনীয় স্থাপনা ভেঙ্গে ফেলার দাবি উঠছে। ফলে শেষ পর্যন্ত জনগনের সেন্টিম্যান্টকে আমলে নিয়ে নারায়ণগঞ্জ শহরের চাষাড়া মোড়ে জেলা পরিষদের ডাকবাংলা এবং পুলিশ ফাঁড়ি ভেঙে দিতে রাজি হয়েছেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আলহাজ¦ আনোয়ার হোসেন এবং নারায়ণগঞ্জের পুলিশ সুপার জায়েদুল ইসলাম।

 

এরই মাঝে নারায়ণগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের এক অনুষ্ঠানে আলহাজ্ব আনোয়ার হোসেন বলেছেন, তিনি ডাকবাংলা সরিয়ে নিতে প্রস্তুত রয়েছেন। শিগগিরই তিনি এই ডাক বাংলা সরিয়ে নেবেন। অপরদিকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেছেন পুলিশ প্রশাসনও এখান থেকে তাদের ফাড়িটি সরিয়ে নেবেন। এরই মাঝে ফাড়িটি ভেঙ্গে ফেলা হয়েছে।

 

তাই নারায়ণগঞ্জের সাধারন মানুষ মনে করেন চাষাঢ়া টু পঞ্চবটি সড়কের এই স্থানে ডাক বাংলা এবং পুলিশ ফাঁড়ি থাকার কারণে এই স্থানে প্রতিনিয়ত তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে এবং দূর্ঘটনায় গাড়ির চাঁপা পড়ে মানুষ মারা যাচ্ছে। আর সবচেয়ে বড় কথা হলো নারায়ণগঞ্জ শহরের সাতে রাজধানী ঢাকার সংযোগের জন্য এই সড়কটি হলো একটি পূরনো সড়ক। আগে এই সড়কটি দিয়েই ঢাকায় যাতায়ত করা হতো।

 

একশো বছরের পূরনো এই সড়ক দিয়ে আগে যে পরিমান যানবাহন চলাচল করতো এখন চলাচল করে তার চেয়ে অন্তত একশ গুন বেশি। এই সড়কের দুই পারে মানুষের সংখ্যাও বেড়েছে একশ গুন বেশি। কিন্তু রাস্তা আর প্রশস্ত হয়নি।

 

তার উপর এই ডাক বাংলা হলো এই রাস্তার ঘারের উপর বিষ ফোঁড়া। তাই এখনই যদি এই ডাকবাংলো আর ফাঁড়ি এখান থেকে সরিয়ে নেয়া না হয় তাহলে দিনে দিনে যানজট পরিস্থিতি আরো মারাত্মক আকার ধারণ করবে। তাই নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণ চায় এখনই এই ডাক বাংলাটি এখান থেকে সরিয়ে নেয়া হোক। বিবি/ জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন