Logo
Logo
×

নগর জুড়ে

নারায়ণগঞ্জে সাইবার ক্রাইম বন্ধে পুলিশের সাইবার মনিটরিং সেল গঠন

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৯ মে ২০২২, ০৭:৩১ পিএম

নারায়ণগঞ্জে সাইবার ক্রাইম বন্ধে পুলিশের সাইবার মনিটরিং সেল গঠন
Swapno

নারায়ণগঞ্জে সাইবার ক্রাইম বন্ধে এবং ভুক্তভোগীদের সেবা দেয়ার উদ্দেশ্যে সাইবার মনিটরিং সেল গঠন করেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। এ সাইবার মনিটরিং সেলের মাধ্যমে নারায়ণগঞ্জবাসীদের ২৪ ঘটনা সেবা প্রদান করা হবে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তরিকুল ইসলাম।

রোববার (২৯ মে) বিকেলে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সাইবার মনিটরিং সেলের কার্যক্রম সম্পর্কে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। এসময়ে আনুষ্ঠানিকভাবে সাইবার মনিটরিং সেলের উদ্বোধন করা হয়।

সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তরিকুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বুলিং কিংবা প্রতারনার শিকার, একাউন্ট হ্যাকিং, অনলাইন ট্রেডিংয়ে প্রতারণার মত ঘটনায় ভুক্তভোগীদের সেবা প্রদানের লক্ষ্যেই এই সাইবার মনিটরিং সেল গঠন করা হয়েছে। 

তিনি বলেন, আমাদের ডিআইজি সাহেবের পরামর্শে সাইবার সেল গঠন করেছি। এটি সাত সদস্য বিশিষ্ট কমিটির নেতৃত্বে চালু হয়েছে। এটা সব সময় সাইবার পেট্রোলিং করে থাকবে। আপনারা জানেন সাইবার বুলিং, ফ্রড, জিমেইল-ফেসবুক হ্যাকিং এগুলো দিন দিন বাড়ছে। আমরা এগুলো কঠোর হস্তে দমনের জন্য চব্বিশ ঘণ্টা আমাদের সাইবার পেট্রোলিং টিম চালু থাকবে। 

তিনি আরও বলেন, আপনাদের সাথে নিয়ে আমরা নারায়ণগঞ্জবাসীর দোড়গোড়ায় এই সেবা পৌছে দিতে চাই এবং সাইবার সহযোগীতা করতে চাই৷ যে কেউ সাইবার হ্যারেসমেন্ট বা বুলিংয়ের শিকার হলেআমাদের একটা হটলাইন নাম্বার থাকবে, সেখানে যেকোন সময় সেবা পাবেন। আমরা তাদের কাঙ্খিত সেবা দিয়ে থাকব। সাইবার ক্রাইম প্রতিরোধে আমরা নারায়ণগঞ্জের সকলের সহযোগীতা কামনা করছি।

এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা ( ডিবি) ওসি এনামুল কবির ইন্সপেক্টর মিডিয়া উইং হাফিজুর রহমান প্রমুখ।বিবি/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন