শহরের দেওভোগে শেখ রাসেল পার্ক এলাকা ঘিরে গড়ে উঠেছে অসংখ্য স্থায়ী-অস্থায়ী দোকান। পার্ক সংলগ্ন খালের ওয়াকওয়ে ধরে বসা এ সকল অবৈধ দোকানের কারনে পথচারীদের চলাচলের বেশ সমস্যা হচ্ছে বলে জানা যায়। শনিবার (২৮ মে) সরেজমিনে রাসেল পার্ক এলাকা ঘুরে এ দৃশ্য দেখা যায়।
রাসেল পার্কের গেইটের সামনে থেকে শুরু করে বাবুরাইল এলাকা পর্যন্ত রাসেল পার্কের পুরো ওয়ারওয়ে জুড়ে প্রায় কয়েকশ ছোট বড় স্থায়ী-অস্থায়ী দোকান বসেছে। এদের বেশিরভাগই খাবারের দোকান।
সরেজমিনে আরো দেখা যায়, দোকানগুলো মূল সড়কে বসিয়ে ওয়াকওয়ে দখল করে সেখানে টুল বসিয়ে ব্যবসা করে যাচ্ছেন তারা। জানা যায়, স্থানীয় প্রভাবশালীদের নিয়মিত টাকা দিয়ে এসকল দোকান পরিচালনা করে আসছেন দোকানদাররা।
স্থানীয়রা জানান, এখানে পার্ক হওয়ার আগেও এখানে কিছু দোকান ছিল। তবে এখনকার মত এত বেশি দোকান ছিল না। এত টাকা খরচ করে এত সুন্দর একটা পার্ক করা হয়েছে। এই দোকানগুলোর কারনে পুরো পার্কের সৌন্দর্যই নষ্ট হয়ে যাচ্ছে। পাশাপাশি এ দোকানগুলোর কারনে ওয়াকওয়েতে শান্তিতে হাঁটাচলা করাই মুশকিল। মূল সড়ক দিয়ে চলাচল করতে হয়।এসএম/জেসি


