Logo
Logo
×

নগর জুড়ে

১৮নং ওয়ার্ড শ্রমিক দলের জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী পালন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ৩১ মে ২০২২, ০৮:৪৬ পিএম

১৮নং ওয়ার্ড শ্রমিক দলের জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী পালন
Swapno

 

স্টাফ রিপোর্টার: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নাসিক ১৮নং ওয়ার্ড শ্রমিক দলের উদ্যোগে মিলাদ ও নেওয়াজ বিতরণ করা হয়। সোমবার (৩০ মে) সকাল ১১টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১৮নং ওয়ার্ড নলুয়া রোড এলাকায় ১৮নং ওয়ার্ডের শ্রমিক দলের আয়োজনে মিলাদ ও দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

 

নাসিক ১৮নং ওয়ার্ড শ্রমিকদল নেতা অলক ইসলামের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের আহবায়ক এস.এম আসলাম। বিশেষ অতিথি ছিলেন, মহানগর শ্রমিক দলের সদস্য সচিব ফারুক হোসেন। আরও উপস্থিত ছিলেন, বিএনপি নেতা শাহ জালাল সরদার, মো. লিটন, মো. সেলিম, মো. কামাল সহ প্রমুখ।এমই/জেসি  
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন