Logo
Logo
×

নগর জুড়ে

নিতাইগঞ্জের যানজট গলার কাঁটা

Icon

তানজিলা জামান তিন্নি

প্রকাশ: ০২ জুন ২০২২, ০৬:৫৯ পিএম

নিতাইগঞ্জের যানজট গলার কাঁটা
Swapno

# ভোগান্তিতে নগরবাসী
# এখানে আমাদের কিছুই করার নেই : এডি.এসপি ট্রাফিক

 

 

নারায়ণগঞ্জ শহরে যানজটের সমস্যা দীর্ঘদিনের। তবে ট্রাফিক পুলিশ এর তৎপরতায় কিছুদিন যাবৎ যানজটের মাত্রা কম থাকলেও ভিন্ন চিত্র দেখা যায় নগরীর ব্যবসায়ী এলাকা নিতাইগঞ্জে। নিতাইগঞ্জ মোড়ে মালবাহী ট্রাকের কারণে প্রায়ই যানজটের র্দুভোগ পোহাতে হচ্ছে নগরবাসীর।

 

এই এলাকায় চাল,আটা,গম, ডাল ইত্যাদির কারখানা থাকায় অনেক পণ্যবাহী ট্রাক সেখানে পার্ক করে রাখা হয়, যার কারণে নিত্য দিন যানজটের সৃষ্টি হয়। প্রায় সময় ট্রাকে মাল লোড আনলোডের জন্য যানজটের সৃষ্টি হয়ে থাকে। তবে যানজটের মাত্রা আরো বাড়িয়ে তোলে অবৈধ ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইকের অবাধ চলাচল।

 

এদিকে পুলিশের তৎপরতায় এসব অবৈধ ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক মূল সড়কে ঢুকতে না পেরে বেছে নিচ্ছে বিভিন্ন এলাকার ভেতরের রাস্তা , যার ফলে ওই সব এলাকার রাস্তা গুলোয় যানজটের সৃষ্টি হচ্ছে, ফলে ভোগান্তিতে পড়ছে এলাকাবাসী।

 

কর্তৃপক্ষ জানান, তারা যানজট নিরসনে যথাযথ পদক্ষেপ গ্রহন করেছেন। কিন্তু শহরের বিভিন্ন  এলাকায় প্রায়ই যে যানজটের সৃষ্টি হয় তা দেখেই বোঝা যায় যে নারায়ণঞ্জে কতটা যানজট নিরসন করা হয়। মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় নিতাইগঞ্জ এলাকায় সরেজমিনে দেখা যায় রাস্তার একপাশে  বড় বড় মালবাহী ট্রাক দাঁড়িয়ে আছে। দাড়িয়ে থাকা ট্রাকের সংখ্যা নেহাৎ কম নয়। মূলত এসব দাঁড়িয়ে থাকা ট্রাকের কারণেই নিতাইগঞ্জ মোড়ে ট্রাফিক বিশৃঙ্খলা লেগে থাকে।

 

 

নিতাইগঞ্জের মিষ্টির দোকানদার শ্যামল যুগের চিন্তাকে বলেন, এখানে যানজট তেমন ভাবে লাগে না, তবে ট্রাক গুলো আসা যাওয়ার সময় যানজটের সৃষ্টি হয়।

 

 

দিনমজুর সবুজ হাওলাদার বলেন, সাধারণত এই ট্রাক গুলোর কারনেই যানজটের লেগে থাকে তবে তেমন দীর্ঘ কোনো যানজট লাগে না, তিনি আরো বলেন এই ট্রাকগুলোর সাহায্যে নারায়াণগঞ্জ থেকে চাল,গম, আটা সহ আরো বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিষ  দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হয়।

 

চাল ব্যবসায়ী রুহুল আমিন হাওলাদার যুগের চিন্তাকে জানান, এই ট্রাক গুলো বিভিন্ন মিল মালিকদের আওতাভুক্ত। যার জন্য তারা রাস্তায় পার্কিং করে যানজট তৈরী করে রাখে। আর সাধারন জনগনের সমস্যা হলেও ব্যবসায়ীক এলাকা হওয়ার কারণে মূলত এই ট্রাক গুলো এখানে পার্কিং করে রাখে।

 

তাছাড়া নিতাইগঞ্জ মোড় থেকে একটু দূরেই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নগর ভবন ও সরকারি ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল অবস্থিত। সেখানে মূল সড়কের উপরে ভ্যানগাড়ি গুলো রাস্তা দখল করে সেখানে বিভিন্ন খাবার, শরবত ও আরো নানা জিনিস বিক্রি হয়। যার কারণে রাস্তার অর্ধেক অংশই যানজটের সৃষ্টি হয়। নগর ভবনের অপর পাশে বাইতুল ইজ্জত জামে মসজিদ এর পাশেই ট্রাক পার্কিং করা থাকে যার ফলে ভোগান্তিতে পরতে মসজিদে নামাজ পরতে আসা মুসল্লিদের।

 

ফল বিক্রেতা ইমাম হোসেন বলেন,অবৈধ হলেও তাদের পেটের দায়ে রাস্তার পাশেই ভ্যানগাড়িতে ফল বিক্রি করতে হচ্ছে। মূলত অনেক গুলো ট্রাক ভীড় করার জন্য এই যানজট এর সৃষ্টি হয়। এখন যানজটের জন্য তাদের ব্যবসা বন্ধ করে দিলে তাদের জীবন-যাপন করা দূর্বিষহ হয়ে উঠবে।

 

এই অবস্থায় শহরের যানজট কম থাকলেও পুরোপুরি যানজট মুক্ত শহর করতে হলে জনগণ সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ বিষয় জোর দিতে হবে। শহর যানজট মুক্ত করতে হলে স্থানীয় জনপ্রতিনিধিদের এগিয়ে আসতে হবে এবং মিল মালিকদের সচেতন করতে হবে।

 


এ বিষয় অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জাহেদ পারভেজ চৌধুরী জানান, শহরে স্ট্যান্ড না থাকলেতো গাড়ি রাস্তায় থাকবে। স্বাভাবিকভাবে নিতাইগঞ্জ ব্যবসায়ীক এলাকা হওয়ায় এখানে তো আমাদের কিছু করার থাকতে পারে না। তিনি আরও বলেন, এখন যারা মাল নামাচ্ছে তাদের নামে কি আমি মামলা করব, তাহলে এর সমাধান টা কী, সমাধান টা হচ্ছে সিটি কর্পোরেশনের বা অন্য কোথায় ট্রাক স্টান্ড বানাবে। কার কী কাজ সেটা আগে বুঝতে হবে।

 

এবিষয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশরেন প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবুল আমিন এর সাথে একাধিক বার মোবাইলে যোগাযোগ কারার চেষ্টা করলেও তিনি ফোনকল রিসিভ করেননি।এমই/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন