Logo
Logo
×

নগর জুড়ে

প্রয়াত সাংবাদিক হাবিবুর রহমানের জন্য দোয়া কামনা পরিবারের

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০২ জুন ২০২২, ০৭:১৬ পিএম

প্রয়াত সাংবাদিক হাবিবুর রহমানের জন্য দোয়া কামনা পরিবারের
Swapno

প্রয়াত সাংবাদিক, তোলারাম কলেজের সাবেক অধ্যাপক ও ভিপি প্রয়াত হাবিবুর রহমানের জন্য দোয়া কামনা করেছেন তার পরিবার। গত ২৩ মে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক এ সাধারণ সম্পাদক।

 

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। প্রয়াত হাবিবুর রহমান তোলারাম কলেজের ছাত্র/ছাত্রী সংসদের ভিপি ছিলেন। ছাত্রবস্থাতেই জড়িয়ে পড়েছিলেন রাজনীতিতে।

 

নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্বও পালন করেন তিনি। শিক্ষা জীবন শেষে প্রথমে সাংবাদিকতা শুরু করেন। দৈনিক ইত্তেফাক পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে চাকরি জীবন শুরু করেন। 

 

এরপর বাংলাদেশ অবজারভার পত্রিকার কমার্সিয়াল এডিটর হিসেবেও কাজ করেন। পাশাপাশি তোলারাম কলেজে অধ্যাপক হিসেবে চাকরি করেন দীর্ঘদিন। উল্লেখ্য, তিনি জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান বাচ্চুর মেজো ভাই। বিবি/জেসি

 

 

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন