Logo
Logo
×

নগর জুড়ে

লেকের পানিতে গোসল করতে নেমে দুই কিশোরের মৃত্যু

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৪ জুন ২০২২, ০৫:১০ পিএম

লেকের পানিতে গোসল করতে নেমে দুই কিশোরের মৃত্যু
Swapno

 

শহরের জল্লারপাড়া এলাকায় সিটি করর্পোরেশনের লেকে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও এলাকাবাসী। নিহতরা হলো, দেওভোগ মাদ্রাসা এলাকার ইকবালের ছেলে ইমতিয়াজ আহমেদ ও জাকির মিয়ার ছেলে মিহাদ হোসেন। তারা দুইজনই দেওভোগ মাদ্রাসায় পড়াশোনা করে।

 

প্রত্যক্ষদশী ও স্বজনদের সূত্রে জানা যায়, বাসা থেকে জুম্মার নামাজ পড়ার কথা বলে বাসা থেকে বের হয়েছিলো তারা। পরে বিকালে একজনের মরদেহ ভেসে উঠে। স্থানীয়দের কাছে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে স্বজনরা। এদিকে, ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এসে আরেক জনের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠায়, পরে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, জুম্মার নামাজের সময় দুই কিশোর লেকে গোসল করতে নেমে নিখোঁজ হয়। ঘন্টা খানেক পর মিহাদের লাশ ভেসে উঠলে এলাকাবাসী উদ্ধার করে স্বজনদের খবরদেয়। এসময় নিখোঁজ থাকে ইমতিয়াজ। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে তার মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করে।এমই/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন