Logo
Logo
×

নগর জুড়ে

বাবুরাইলে স্বামীর হাতে স্ত্রী খুন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৪ জুন ২০২২, ০৫:৪৪ পিএম

বাবুরাইলে স্বামীর হাতে স্ত্রী খুন
Swapno

 

শহরের বাবুরাইল থেকে ১ সন্তানের জননী নুরতাজ (২৬) নামে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে সদর মডেল থানা পুলিশ। এ ঘটনায় স্থানীয় জনতা ঘাতক স্বামী আউয়াল হোসেন (৩২) কে আটক করে সদর মডেল থানা পুলিশে সোর্পদ করেছে। ৩ মে সকাল ৭টায় বাবুরাইলস্থ শামছুল হকের বাসার শয়ন কক্ষ থেকে ওই মৃতদেহটি উদ্ধার করে পুলিশ।


আটককৃত স্বামী আউয়াল হোসেন সুদূর চাঁদপুর জেলার মতলব থানার নিশ্চিন্তপুর এলাকার গিয়াস উদ্দিন বেপারীর ছেলে। নিহত নুরতাজ সদর মডেল থানার ২নং বাবুরাইল এলাকার শামছুল হক মিয়ার মেয়ে। এ ব্যাপারে নিহত গৃহবধূর বড় ভাই শাকিল আহাম্মেদ বাদী হয়ে আটককৃত ঘাতক স্বামী আউয়ালসহ ৫ জনের নাম উল্লেখ্য করে সদর মডেল থানায় আত্মহত্যা প্ররোচনায় একটি মামলা দায়ের করেন।

 

এ ব্যাপারে নিহত গৃহবধূর পিতা শামছুল হক ও অভিযোগের বাদী শাকিল জানান, গত ৭ বছর পূর্বে আমার মেয়ে নুরতাজকে প্রেমের সম্পর্ক করে বিয়ে করে চাঁদপুর জেলার মতলব থানার নিশ্চিন্তপুর এলাকার গিয়াস উদ্দিন বেপারীর ছেলে আউয়াল হোসেন। পরে তাদের সংসারে আয়ান হোসেন নামে ৫ বছরের একটি পুত্র সন্তান রয়েছে।

 

পাষান্ড স্বামী আউয়াল হোসেনের আর্থিক অবস্থা খারাপ থাকার কারণে নুরতাজ তার স্বামীকে নিয়ে আমাদের বাড়িতে বসবাস করছে। আমার মেয়ের গায়ের রং কালো হওয়ার কারনে পাষান্ড স্বামী আউয়াল ও তার ভাই ফজলুর রহমান, বোন লাভলী, শিউলী ও স্বপ্না বেগম বিভিন্ন সময়ে আমাদের কাছে ও আমার মেয়ের কাছে ৫লাখ টাকা যৌতুক দাবি করে। দাবিকৃত টাকা না পেলে পাষান্ড স্বামী আউয়ালের উল্লেখিত ভাইবোনেরা আউয়ালকে অন্যত্র স্থানে বিয়ে করাবে বলে আমার মেয়েকে ও আমাদেরকে হুমকি দামকি দিয়ে আসছিল। এর ধারাবাহিকতায় গত ৩ মে শুক্রবার রাতে যে কোন সময় আমার মেয়ে নুরতাজকে পরিকল্পিত ভাবে বিষাক্ত কিছু সেবন করিয়ে শ্বাসরোধ করে হত্যার পর ফাঁসিতে ঝুলিয়ে আত্মহত্যা প্রচারের চেষ্টা চালায়।

 

এ ব্যাপারে সদর মডেল থানার উপ-পরিদর্শক আনোয়ার জানান, এলাকাবাসীর মাধ্যমে সংবাদ পেয়ে আমিসহ আমার র্ফোস দ্রুত ঘটনাস্থলে হাজির হয়ে শামছুল হক মিয়ার বাড়ির একটি শয়নকক্ষের মেঝে থেকে গৃহবধূর মৃতদেহটি উদ্ধার করি। পরে লাশটি ময়না তদন্তের জন্য র্মগে প্রেরণ করি। আটককৃত স্বামী আউয়ালকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।এ ব্যাপারে থানায় আত্মহত্যা প্ররোচনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।এমই/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন