Logo
Logo
×

নগর জুড়ে

চাষাঢ়ায় মেয়ের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে বাবার মৃত্য

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৪ জুন ২০২২, ০৭:৫০ পিএম

চাষাঢ়ায় মেয়ের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে বাবার মৃত্য
Swapno

নগরীর চাষাঢ়া বাধন কমিউনিটি সেন্টারে মেয়ের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান চলাকালীন সময়ে হৃদরোগে আক্রান্ত হয়ে আলহাজ্ব নোয়াব আলী নামের একজন (৬০) মৃত্যুবরণ করেছে।

 

শুক্রবার বিকেল সাড়ে চারটায় নগরীর বাঁধন কমিউনিটি সেন্টারে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী একজন জানান, মো. নোয়াব আলী মাসদাইর অক্টোঅফিসের নিবাসী ছিলেন। 

 

তার একমাত্র কন্যা সাদিয়া নওমী স্নিগ্ধার বিবাহত্তোর সংবর্ধনা ছিল ঠিক চারটা ২০ মিনিটের সময় নোয়াব আলী অসুস্থ অনুভব করলে তাকে চাষাঢ়া বালুর মাঠ সংলগ্ন ইসলাম হার্ট ফাউন্ডেশনে নিয়ে যাওয়া হয় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিবি /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন