উৎসব পরিবহনসহ দুই পরিবহনকে অনুমতি না দিতে ডিসি বরারর আবেদন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৫ জুন ২০২২, ০৮:৪৯ পিএম
উৎসব পরিবহন “নারায়ণগঞ্জ টু ঢাকা ও এস এম পবিহন ( প্রাঃ) লিঃ নারায়ণগঞ্জ টু ভৈরব চলাচলের অনুমতি না দেয়ার দাবি জানিয়েছে ১১ পরিবহন কোম্পানী ও সংগঠন অবগতিপত্র দিয়েছে। সেখানে তারা বলেন, নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন বাস পরিবহন, বাস কোম্পানি, মালিক সমিতির কর্মকর্তা নেতৃবৃন্দ, এমডি, চেয়ারম্যান, সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
তার বলেন নারায়ণগঞ্জ শহরে আশেপাশে বিসিক শিল্পনগরী, ইপিজেট, সিমেন্ট কারখানাসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান থাকায় ঘনবসতি হওয়ায় নারায়ণগঞ্জ শহরের সকল রাস্তাগুলো ব্যস্ততম ও যানজটপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত। এই রাস্তা দিয়ে বাস, মিনিবাস, ট্রাক কভার্ডভ্যান, ট্যাংকলরী, প্রাইভেট কার ,মাইক্রোবাস, লরী , ইজিবাইক, অটোরিক্সা, টেম্পো, সিএনজি, অ্যাম্বুল্যান্স, লেগুনাসহ বহুবিধ গাড়ী চলাচল করে । এছাড়াও প্রতি ঘন্টায় রেলগাড়ী চলাচল করায় তিনটি রেলক্রসিং এ রেলগেইট উঠা নামা নিয়ে অনেক সময় ব্যয় হয় ।
মূলত এইসব কারণে ঘন্টার পর ঘন্টা নারায়ণগঞ্জ শহরে যানজট সৃষ্টির অন্যতম কারণ । এছাড়া ১৯৭৭ সালে তৎকালীন নারায়ণগঞ্জ শহর উন্নয়ন কমিটি কর্তৃক নারায়ণঞ্জ কের্ন্দ্রীয় বাস টার্মিনাল মাত্র ২৫টি গাড়ীর জন্য তৈরি করা হয়েছিল । বর্তমানে ঐ স্বল্প পরিসরে বাস টার্মিনালে ৩০০-৩৫০টি বাস মিনিবাস চলাচল করে । উপরন্তু মেইন রোডের উপরে দাড়িয়ে বিআরটিসি দ্বিতল গাড়ী রাস্তা দখল করে স্ট্যান্ড চলাচল করছে । শহরে প্রয়োজনের তুলনায় আমাদের গাড়ীর সংখ্যা বেশি। মূলত নিত্য নতুন যানজটসহ জন-জীবনে দূর্ভোগ বয়ে আনছে । আমরা আমাদের নিজস্ব অর্থায়নে ভলেনটিয়ার ও কমিউনিটি পুলিশ দ্বারা যানজট নিরসন করে আসছি ।
তারা বলেন, বেশ কয়েকদিন যাবত আমরা লক্ষ্য করছি উৎসব পরিবহন নামে একটি পরিবহন বিভিন্ন রুট থেকে বাস সংগ্রহ করে বিনা রুট পারমিটে “নারায়ণগঞ্জ টু ঢাকা ” চলাচলে পায়তারা করছে। যা মটর আইনের পরিপন্থী । এতে শহরের নতুন করে যানজট প্রকট আকার ধারণ করবে। তাই নতুন করে আর কোন পরিবহন নারায়ণগঞ্জ থেকে চালু হোক তা আমরা চাই না ।
এসএম পরিবহন (প্রাঃ) লিঃ গাড়ী নারায়ণগঞ্জ টু ভৈরব চলাচলের জন্য নিউমেট্রো থেকে লিংক রোড দিয়ে চলাচলের জন্য কোন প্রকার অনুমতি ব্যতীত রুট পারমিটবিহীন গাড়ীগুলো বিভিন্ন জায়গায় কাউন্টার বসাচ্ছে। আমরা চাই না উক্ত গাড়ীটি চলাচল করুক। উক্ত পরিবহন দুইটি চলাচল করিলে শহরে অসহনীয় যানজটসহ জনজীবন দুর্বিসহ হয়ে পড়বে। অতএব আমাদের আকুল আবেদন উপরোক্ত বিষয়গুলো বিবেচনায় নিয়ে উৎসব পরিবহন ও এস.এস. পরিবহন (প্রাঃ) লিঃ চলাচলের অনুমতি না দেওয়ার অনুরোধ জানাই।
গত ২ জুন ২০২২ তারিখে উৎসব পরিবহন ‘নারায়ণগঞ্জ টু ঢাকা ’ ও এস এম পরিবহন (প্রাঃ) লি. নারায়ণগঞ্জ টু ভৈরব চলাচলের অনুমতি না দিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও বিআরটিসির চেয়ারম্যান বরাবর একটি অবগতিপত্র জমা দিয়েছে ১১ পরিবহন কোম্পানী ও সংগঠন । পত্রে স্বাক্ষর করেন উৎসব ট্রান্সপোর্ট লি. এর চেয়ারম্যান আলহাজ্ব মো. শহীদুল্লাহ, বন্ধু পরিবহনের এমডি মো. সাইফুল ইসলাম ভূঁইয়া, সিটি বন্ধন পরিবহনের চেয়ারম্যান মো. জুয়েল হোসেন, হিমাচল পরিবহন লি: এর চেয়ারম্যান মো. ইব্রাহীন চেঙ্গিস, নারায়ণগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজি: নং-ঢাকা-৫৮৪ এর সভাপতি মো. সামসুজ্জামান, নারায়ণগঞ্জ জেলা বাস মিনিবাস ও দূরপাল্লা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. রওশন আলী সরকার , নারায়ণগঞ্জ মিনিবাস মালিক ঐক্যজোটের সাধারণ মো. দিদারুল ইসলাম দিদার, আল্লাহ ভরসা পরিবহনের ব্যবস্থাপনা পরিচালচক কাজী সাইফুল উদ্দিন পলাশ, দি নিউ আনন্দ ট্রান্সপোর্ট লি: এর ব্যবস্থাপনা পরিচালক মো. জয়নাল আবেদীন, বাঁধন পরিবহনের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল ও নারায়ণগঞ্জ জেলা বাস-মিনিবাস কেন্দ্রীয় মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আইয়ুব।এমই/জেসি


