Logo
Logo
×

নগর জুড়ে

কামাল মৃধাকে দুষছেন পরিবহন নেতারা

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৬ জুন ২০২২, ০৮:৩৯ পিএম

কামাল মৃধাকে দুষছেন পরিবহন নেতারা
Swapno

নারায়ণগঞ্জ শহরের যানজট আরো প্রকট আকারে বাড়ানোর জন্য নতুন কোন পরিবহন নামানোর অনুমোদন না দেয়ার দাবি জানিয়ে আসছেন পরিবহন নেতারা কিন্তু এতোকিছুর পর কামাল মৃধা নানা অবান্তর যুক্তি দেখিয়ে প্রশাসনকে বিভ্রান্তিতে ফেলে নতুন পরিবহন নামিয়ে শহরকে আরো যানজটময় করার পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে বলে অভিযোগ করছেন পরিবহন নেতারা। 

 

নারায়ণগঞ্জ জেলা বাস মিনিবাস ও দূরপাল্লা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. রওশন আলী সরকার অভিযোগ করেন, কামাল মৃধা যোগাযোগমন্ত্রীর নাম ভাঙিয়ে রুটপারমিটহীন ‘উৎসব পরিবহন’ নামে একটি পরিবহন নারায়ণগঞ্জ টু ঢাকা চলাচলের পায়তারা করছেন। তিনি বলেন, এমনিতেই শহরকে যানজট মুক্ত রাখা যাচ্ছেনা, উল্টো নতুন করে আরো একটি পরিবহন যোগ করে জীবনযাত্রা দুর্বিসহ করার আয়োজন চলছে।

 

বর্তমানে নারায়ণগঞ্জ শহর যানজটের শহর। অতিরিক্ত অটোরিক্সার অবাধা বিচরণ, সিএনজির যত্রতত্র পাকিং তো রয়েছেই। এখন মড়ার উপর খাড়ার ঘা হিসেবে আবির্ভূত হয়েছে ‘উৎসব পরিবহন। এই পরিবহন নেতা রওশন আলী অভিযোগ করে বলেন, কামাল মৃধা নিজেকে এখন বড় আওয়ামী লীগ দাবি করেন। আসলে কামাল মৃধা ভোল পাল্টিয়ে সরকারি দলের নাম ভাঙিয়ে নারায়ণগঞ্জে পরিবহনের অরাজকতা সৃষ্টির পায়তারা করছে।

 

কামাল মৃধা ১৯৯৫ সালের ১৫ সেপ্টেম্বর ১০ হাজার নেতাকর্মীসহ তৎকালীন প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আস্থা জ্ঞাপন করে বিএনপিতে যোগ দিয়েছিলো। অথচ সেই আজ আওয়ামী লীগ হয়ে সড়কে বিশৃঙ্খলা তৈরির পায়তারা করছে। আমরা তার নিন্দা জানাই। এবং যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানাই। এদিকে উৎসব পরিবহন “নারায়ণগঞ্জ টু ঢাকা ও এস এম পরিবহন (প্রাঃ) লিঃ নারায়ণগঞ্জ ভৈরব চলাচলের অনুমতি না দেয়ার দাবি জানিয়েছে ১১ পরিবহন কোম্পানী ও সংগঠন অবগতিপত্র দিয়েছে।

 

গত ২ জুন ২০২২ তারিখে উৎসব পরিবহন ‘নারায়ণগঞ্জ টু ঢাকা ’ ও এস এম পরিবহন (প্রাঃ) লি. নারায়ণগঞ্জ টু ভৈরব চলাচলের অনুমতি না দিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও আরটিসির চেয়ারম্যান বরাবর একটি অবগতিপত্র জমা দিয়েছে ১১ পরিবহন কোম্পানী ও সংগঠন । পত্রে স্বাক্ষর করেন উৎসব ট্রান্সপোর্ট লি. এর চেয়ারম্যান আলহাজ্ব মো. শহীদুল্লাহ, বন্ধু পরিবহনের এমডি মো. সাইফুল ইসলাম ভূঁইয়া, সিটি বন্ধন পরিবহনের চেয়ারম্যান মো. জুয়েল হোসেন, হিমাচল পরিবহন লি: এর চেয়ারম্যান মো. ইব্রাহীম চেঙ্গিস, 

 

নারায়ণগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজি: নং-ঢাকা-৫৮৪ এর সভাপতি মো. সামসুজ্জামান, নারায়ণগঞ্জ জেলা বাস মিনিবাস ও দূরপাল্লা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. রওশন আলী সরকার , নারায়ণগঞ্জ মিনিবাস মালিক ঐক্যজোটের সাধারণ মো. দিদারুল ইসলাম দিদার, আল্লাহ ভরসা পরিবহনের ব্যবস্থাপনা পরিচালচক কাজী সাইফুল উদ্দিন পলাশ,

 

দি নিউ আনন্দ ট্রান্সপোর্ট লি: এর ব্যবস্থাপনা পরিচালক মো. জয়নাল আবেদীন, বাঁধন পরিবহনের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল ও নারায়ণগঞ্জ জেলা বাস-মিনিবাস কেন্দ্রীয় মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আইয়ুব ।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন