জিয়া পরিবারের জনপ্রিয়তাকে আওয়ামীলীগ ভয় পায় : গিয়াসউদ্দিন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৭ জুন ২০২২, ০৬:২০ পিএম
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি আলহাজ্ব মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেছেন,জিয়াউর রহমানের অবদানের কথা দেশের মানুষ শ্রদ্ধার সাথে স্মরন করে। তারেক জিয়া,খালেদা জিয়া ও তারেক রহমানের জনপ্রিয়তা কে এই সরকার ভয় পায় ।তাই তাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করছে।
সংসদে সাজানো এমপি ও গৃহপালিত বিরোধী দল রয়েছে। সরকারের নিপীড়ন, নির্যাতনে অতিষ্ঠ হয়ে সারাদেশের মানুষ চায় এই সরকার কে সরাতে। মৌলিক অধিকার হরন করেছে। মিথ্যা,মামলা,হত্যা,গুম,খুন করে এবং পুলিশ দিয়ে হয়রানি করছে।
এই সরকার গত নির্বাচনে বলেছিল নির্বাচনে কারচুপি হবেনা অথচ দিনের ভোট রাতেই মেরে ক্ষমতায় এসেছে। নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন দিয়ে তাদের সরে যেতে হবে।
আইনজীবীদের উদ্যেশ্যে বলেন,ন্যায়ের শাসন প্রতিষ্ঠায় আপনাদের আন্দোলন করতে হবে।গনতান্ত্রিক ধারা আবার প্রতিষ্ঠায় আপনাদের অবদান অপরিহার্য। দেশের শান্তি প্রতিষ্ঠায় বেগম জিয়া,তারেক রহমানের নেতৃত্বে আগামীতে বিএনপি সরকার প্রতিষ্ঠা করতে হবে।
কমিটি গঠনে নিজস্ব সব লোক না নিয়ে ত্যাগী ও অভিজ্ঞদের গুরুত্ব বিএনপির জেলা থানা,ইউনিয়ন পর্যায়ের কমিটি গঠন করতে হবে। মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
জাতীয়তাবাদী শহীদ জিয়া আইনজীবী পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখা মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে। সোমবার (৬ জুন) বিকাল ৩ টায় চানমারী আজমেরীবাগস্থ সিনিয়র আইনজীবী আব্দুল বাতেন এর কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
জাতীয়তাবাদী শহীদ জিয়া আইনজীবী পরিষদের নারায়নগঞ্জ জেলা সভাপতি জাহিদুল ইসলাম মুক্তার সভাপতিত্বে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আব্দুল বারী ভূইয়া,বিএনপি নেতা সিনিয়র আইনজীবি আব্দুল বাতেন
জাতীয়তাবাদী শহীদ জিয়া আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক এড. নুরুল কাদির সোহাগ, যুগ্ন সাধারণ সম্পাদক এড জিয়া,সহ সভাপতি এড শারমিন আক্তার,এড. ইকবাল আহম্মেদ মানিক,এড. আমিনুল ইসলাম,এড. কাউসার আহম্মেদ টুটুল, দপ্তর সম্পাদক এড. মোঃ লায়েস,প্রচার সম্পাদক এড. ফাতেমা আক্তার সুইটি
এড. কামরুল ইসলাম চৌধুরী, এড. সামসুল আলম টুটুল,এড. ইফতি নোমান,এড. রাজিব মন্ডল,এড. রায়হান,এড. মজিবুর রহমান, এড. আলমগীর হোসেন প্রমুখ।মিলাদ শেষে দুঃস্থদের মাঝে রান্না করা খাবার বিতরন করা হয়।এসএম/জেসি


