Logo
Logo
×

নগর জুড়ে

মাত্র ৩০০ টাকায় ৯টি ওয়ার্ডে লাশবাহী ফ্রিজিং গাড়ি সেবা চালু

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৭ জুন ২০২২, ০৬:৩৪ পিএম

মাত্র ৩০০ টাকায় ৯টি ওয়ার্ডে লাশবাহী ফ্রিজিং গাড়ি সেবা চালু
Swapno

নারায়ণগঞ্জে প্রথমবারের মতো চালু হয়েছে লাশবাহী ফ্রিজিং গাড়ি সেবা। মাত্র ৩০০ টাকা (সকল খরচসহ) সার্ভিস চার্জে নারায়ণগঞ্জ শহরের ৯টি ওয়ার্ডের (১০-১৮) যে কোনো জায়গা থেকে কবরস্থানে দাফন করা পর্যন্ত এই সেবা গ্রহণ করা যাবে। 

 

আব্দুর রহিম মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোকে সার্ভিসটি শুরু করা হয়েছে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসেম শকুর তত্ত্বাবধানে সেবাটি পরিচালনা করা হবে।

 

 সোমবার বিকেলে কাউন্সিলর শওকত হাসেম শকুর কার্যালয়ে লাশবাহী ফ্রিজিং গাড়িটি সরবরাহ করেন আব্দুর রহিম মোমোরিয়াল ট্রাস্টের কর্মকর্তা মো. রাজিব। এসময় কাউন্সিলর শকু বলেন, ‘নারায়ণগঞ্জে লাশবাহী ফ্রিজিং গাড়ি নেই। 

 

আব্দুর রহিম মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে নারায়ণগঞ্জে মাত্র ৩০০ টাকা সার্ভিস চার্জে সেবাটি চালু করা হয়েছে। গাড়িটি আমার কাছে হস্তান্তর করা হয়েছে। যে কোনো প্রয়োজনে আমার কার্যালয়ে যোগাযোগ করতে পারেন অথবা ০১৭৩০-৭৯৪৬৪৮ গাড়ি চালকের নাম্বারে ফোন দিতে পারেন। 

 

আজ থেকেই সেবাটি চালু হয়েছে। আব্দুর রহিম মোমোরিয়াল ট্রাস্টের কর্মকর্তা মো. রাজিব বলেন, ‘এই মহৎ কাজে অংশগ্রহন করতে পেরে আমরা আনন্দিত। নারায়ণগঞ্জে এই প্রথম গাড়ি দেওয়া হলো। আমরা ভবিষ্যতেও এমন মহৎ কাজে পাশে থাকব।এসএম/জেসি 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন