ভাড়াটিয়ার পাওনা টাকার জিম্মাদার হয়ে মাথা ফাটলো বাড়িওয়ালার
লিমন দেওয়ান ও মিশকাত ইফতি
প্রকাশ: ০৭ জুন ২০২২, ০৭:১৫ পিএম
ভাড়াটিয়ার পাওনা টাকার জিম্মিদার হওয়ায় ভাড়াটিয়াকে না পেয়ে বাড়িওয়ালার মাথা ফাটিয়ে দিয়েছে পাওনাদারের সন্ত্রাসী বাহিনী। গতকাল রাতে পাইকপাড়া ছোট কবরস্থাানের সামনে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পাইকপাড়ার বাড়িওয়ালা মিঠুর ভাড়াটিয়া কাশিপুরের ৫নং ওয়ার্ডে ফরাজিকান্দা মিঠুর এখানে হোসেয়ারি করেছিলো।
সেখানে ২০টি মেশিন ও ২ লাখ টাকার লেনদেন ছিল তাদের মধ্যে। আর জিম্মিদার হন পাইকপাড়ার মিঠু। গতকাল রাতে পাওনা টাকা উঠাতে এসে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে পাইকপাড়ার মিঠু আহত হয়। এবং দুই পক্ষের সংঘর্ষে এলাকায় বাড়িঘর ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এছাড়া দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলায় জড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে । পরে পুলিশ এসে পরিস্থিাতি নিয়ন্ত্রণে আনেন।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৭ ওয়ার্ডের কাউন্সিলর আবদুল করিম বাবু যুগের চিন্তাকে জানান, কিছুদিন পূর্বে মিঠুর বাড়ির ভাড়াটিয়া এই ভাড়াটিয়া হোসীয়ারি ব্যবসা করে এই ভাড়াটিয়ার ২০টি মেশিন ছিলো আর এই ভাড়াটিয়ার কাছে ২ লাখ টাকা ব্যবসায়িক লেনদেন। এলাকাবাসী সবাই বলছে মাসে ১৮ হাজার টাকা করে দিয়ে দিবে। বিচার মানার পরেও তার ১০টি মেশিন নিয়ে পালিয়ে যায় এবং তার গ্রামরে বাড়ি স্থানঅন্তর হয়ে চলে যায় তাই স্বাভাবিক পাওনাদারের ক্ষোভ থাকতে পারে। কাউন্সিলর আব্দুল করিম বাবু ১৭নং ওয়ার্ডের মিঠুকে ডাকায় পরে বাড়ির মালিকের জন্য ১ ঘন্টা অপেক্ষা করে তারপরও বাড়ির মালিক আসেনি।
তখন আমি বলছি যে আপনি ১০টা মেশিন নিয়ে পালিয়ে গেলেন পরবর্তী ১০টা মেশিনের টাকা কি হবে। বাবু পরামর্শ দিয়েছে বাড়ির মালিককে নিয়ে সিদ্ধান্ত করতে। পরবর্তীতে এই সংঘর্ষের ঘটনা ঘটে আমি আসার পরে আমি জানতে পারলাম আজকে ভাড়াটিয়ার সেই রুমটা যারা পাওনাদার ছিলো মিঠু এসে তালা মেরেছে। এটার প্রতিবাদ করতে গিয়ে এই ঝগড়ার সূত্রপাত, সংঘর্ষের খবর পেয়ে আমি সাথে সাথে আসলাম আসার পরে এলাকার মুরুবি সবাইকে নিয়ে ঘটনাস্থালে পরিদর্শন করি আমি এসে জানতে পারি কাশীপুরের ৫নং ওয়ার্ডের ফরাজিকান্দার বাড়িওলার মিঠুর মাথা ফাটানো হয়।
আমি জানাই শনিবার সামাজিকভাবে আমরা বসে বিচার করে দিবো দুই পক্ষকে পাঠিয়ে দিলাম আমরা চলে গেলাম ওসি সাহেবকে ফোন দিলাম আমি বললাম আমি এই ঘটনার বিচার করে দিবো। কিন্তু কিছুক্ষণ পরই আবার জানতে পারি, ফরাজিকান্দা থেকে অস্ত্র শস্ত্র নিয়ে অর্তকিতভাবে পাইকপারার মিঠুর বাড়িঘরে হামলা চালায় ব্যাপক ভাংচুর করে। তারপর ওসিকে আবার অবগত করার পর ওসির নির্দেশে পুলিশ ফোর্শ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং এলাকাবাসীর নিরাপত্তার স্বার্থে পুলিশ ঘটনাস্থালে অবস্থান করছে।
এব্যাপারে পুলিশের অপারেশন অফিসার সবুজ জানিয়েছেন, কাউন্সিলর বাবুর ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থালে এসে দুইপক্ষকে সরিয়ে দিয়ে পরিস্থিাতি নিয়ন্ত্রণে এনেছি এলাকায় পুলিশ অবস্থাান করছে।এমই/জেসি


