তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১১১ মাস উপলক্ষে আগামী ৮ জুন ২০২২ বুধবার সন্ধ্যা সাতটায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে আলোক প্রজ্বালন অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, ২০১৩ সালের ৬ মার্চ তানভীর মুহাম্মদ ত্বকীকে হত্যা করা হয়।
এর দুদিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর পাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ হত্যার এক বছরের মধ্যেই তদন্তকারী সংস্থা র্যাব হত্যার সকল রহস্য উন্মোচন করে সংবাদ সম্মেলন করে তা দেশবাসীকে জানিয়ে দেয়। অথচ ১১১ মাস অতিবাহিত হলেও সরকারের বৈষম্যমূলক বিচার ব্যবস্থার কারণে এ হত্যার বিচার-প্রক্রিয়া সম্পূর্ণ বন্ধ করে রাখা হয়েছে।এসএম/জেসি


